১৩০ শতাংশ মুনাফা বেড়েছে মতিন স্পিনিংয়ের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মতিন স্পিনিংয়ের ২০২৬-২৭ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে ১৩০ দশমিক ২৮ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৫১ পয়সা। আগের ২০২৫-২০২৬ অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৯ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে এক টাকা ৪২ পয়সা বা ১৩০ দশমিক ২৮ শতাংশ।
আলোচিত এই প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে দুই টাকা ২১ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল সাত টাকা ৩৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির পুনর্মূল্যায়ন রিজার্ভসহ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ২১ পয়সা।

নিজস্ব প্রতিবেদক