সূচকের উত্থানে বেড়েছে ৭৪ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গত বৃহস্পতিবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ১৮১ কোটি। এদিন লেনদেন বেড়ে এদিন ৭৪৭ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর আট মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর ৬২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট। পরে উত্থানে আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৬০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৯২ দশমিক ২০ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২০ দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১২১ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১১৮ দশমিক ৭৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৪২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৪ হাজার ৫৫৪ কোটি ৭৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৭টির, কমেছে ৬২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ৮৪ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২৩ কোটি সাত লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২২ কোটি ৩২ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৬৪ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৮ কোটি ৬২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৭ কোটি ৭১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ১২ লাখ টাকা এবং এনভয় টেক্সটাইলের ১৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৩১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক