৩০ মিনিটেই ডিএসইর লেনদেন ১৯১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১৯১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বেড়ে যায়। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৭৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯১ দশমিক ৬৩ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৪ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৯ দশমিক ৮৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩ দশমিক ২১ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর ১৬ কোটি ৭৮ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ১২ কোটি ২১ লাখ টাকা, বেক্সিমকো ফামার ছয় কোটি ৮১ লাখ টাকা, শাপ ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৭৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ছয় কোটি ৩১ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের পাঁচ কোটি ৮৮ লাখ টাকা এবং রূপালী ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক