লোকসান বেড়েছে সিঙ্গার বিডির
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশের (সিঙ্গার বিডি) চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান বেড়েছে ৬০ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে পাঁচ টাকা ৬০ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল তিন টাকা ৫০ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে দুই টাকা ১০ পয়সা বা ৬০ শতাংশ।
আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ২১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল চার টাকা ৭৯ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে নেগেটিভ তিন টাকা ৯১ পয়সা।

নিজস্ব প্রতিবেদক