ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৩০১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (২৩ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় বা বেলা ১১টায় ডিএসইতে ৩০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে ৯ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৬১৪টি শেয়ার ৭৫ হাজার ৫১৬ বার হাতবদল হয়। এ সময় লেনদেনে অংশ নেওয়া ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ৪৪ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৭৮ দশমিক শূন্য চার পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৯ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৩ দশমিক ৫২ পয়েন্টে। এ সময় শেয়ার দর বেড়েছে ২১৩টির এবং কমেছে ৯৯টি কোম্পানির শেয়ার দর। পরিবর্তন হয়নি ৬৮টি কোম্পানির শেয়ার দরে।
লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর ১৭ কোটি ১৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ৫৯ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১২ কোটি ৬৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ৯ কোটি ৬৭ লাখ টাকা, সিটি ব্যাংকের আট কোটি ৫০ লাখ টাকা, রানার অটোর সাত কোটি ৬৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ছয় কোটি ৭৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ছয় কোটি ২২ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৯৩ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলের পাঁচ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক