নামমাত্র লভ্যাংশ দেবে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের জন্য দুই শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ওরিয়ন ইনফিউশনের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৪৩ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে দুই টাকা ৯৭ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর দুপুর ২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।
উল্লেখ্য, ওরিয়ন ইনফিউশনের মোট শেয়ারের মধ্যে স্পন্সর শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে ৮২ লাখ ৬৮ হাজার ৪০০টি শেয়ার। আর সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে এক কোটি ২০ লাখ ৯১ হাজার ৩৬০টি শেয়ার। কোম্পানির মোট শেয়ার দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭৬০টি।

নিজস্ব প্রতিবেদক