৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ছাড়বে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৬৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই জানায়, ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত। যার অর্থ বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা দুটি রাইট...