দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট)
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং এ এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-৩ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং ও ও ডেভেলপিং আউটলুক নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-১ নির্ধারণ করা হয়েছে। প্রগতি ইন্স্যুরেন্সের গত ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং ও স্টেবল আউটলুক নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক