ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
ব্যাংক এশিয়ার লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকিষ্ঠান ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইনের শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। কোম্পানিটির ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করেছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রুমি এ হোসাইন গত ৬ জুলাই একটি ঘোষণার মাধ্যমে ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করার তথ্য প্রকাশ করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী, ইতোমধ্যে ওই পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন তিনি। ডিএসইর মাধ্যমে বাজারের প্রচলিত দরে এই শেয়ার বিক্রি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক