মূলধন দ্বিগুণ করার পাশাপাশি প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
অনুমোদিত শেয়ার মূলধন দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। একই সঙ্গে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তও নিয়েছে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২০২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
কোম্পানির দেওয়া তথ্য মতে, রানার অটোমোবাইলসের অনুমোদিত শেয়ার মূলধন ২০০ কোটি টাকা। এই মূলধন বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এজন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় আরজেএসসি এবং প্রযোজ্য অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের ৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ইজিএম আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১৩ সেপ্টেম্বর। তবে ইজিএম স্থান এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক