Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • সম্পর্ক
ফিচার ডেস্ক
১৬:১৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৬:২৩, ০৪ জুন ২০২৬
ফিচার ডেস্ক
১৬:১৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৬:২৩, ০৪ জুন ২০২৬
আরও খবর
শুধু রঙ দেখে নয়, বোঁটার গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি?
গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান
দৃষ্টিশক্তির আলোয় জীবন বদলানোর কারিগর
শনিবারের দুপুরে কেন ‘ফিজোয়াদা’য় মাতে পুরো ব্রাজিল?
আর্জেন্টিনার ‘আসাদো’ কেন বিশ্বখ্যাত জানেন?

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? কী বলছে বিজ্ঞান

ফিচার ডেস্ক
১৬:১৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৬:২৩, ০৪ জুন ২০২৬
ফিচার ডেস্ক
১৬:১৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৬:২৩, ০৪ জুন ২০২৬

ভালোবাসায় ছেদ পড়েছে! ভেঙেছে সম্পর্ক! মনের ফটোফ্রেম থেকে হয়তো তার ছবি সরেছে, ফোন নম্বর ডিলিট হয়েছে, ফেসবুক-ইনস্টাগ্রামের ফ্রেন্ডলিস্ট থেকেও সে বাদ পড়েছে। মন বলছে ‘ব্রেক-আপ’ হয়ে গেছে, কিন্তু একটা সময় যে আপনার পুরোটা হৃদয় জুড়ে ছিল, তাকে কি হঠাৎ করে একদিনে সম্পূর্ণ ভুলে যাওয়া সম্ভব? মনস্তত্ত্ব ও বিজ্ঞান বলছে, একেবারেই নয়। প্রাক্তনের স্মৃতি মন থেকে অস্পষ্ট করতে মানুষের ঠিক কতদিন সময় লাগে, তা নিয়ে বিজ্ঞানীরা যা তথ্য দিয়েছেন, তা শুনলে চমকে উঠতে হয়।

খ্যাতনামা অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশারের নেতৃত্বে ২০০৫ সালে একটি এফএমআরআই  গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা যায়, প্রেম আসলে মানুষের মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ বা পুরস্কার পাওয়ার অনুভূতিকে দারুণভাবে সক্রিয় করে।

প্রেমের সম্পর্কে থাকলে মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এবং নরএপিনেফ্রিনের মতো হরমোন নিঃসৃত হয়। বিভিন্ন নিউরোট্রান্সমিটারের এই ককটেল মানুষের মধ্যে এক ধরণের তীব্র আসক্তি, আনন্দ ও প্রেরণার অনুভূতি তৈরি করে।

ঠিক এই কারণেই যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন এই ইমোশনাল হরমোন ও অনুভূতিগুলোর তীব্র অভাব ঘটে। ফলে মানুষের মস্তিষ্কে এক ধরণের আসক্তি মুক্তির কষ্ট তৈরি হয়।

চিকিৎসাবিজ্ঞান বলছে, একজন মদ্যপায়ী মানুষ যদি আচমকা মদ্যপান ছেড়ে দেন, তবে তার শরীরে ও মনে যেমন তীব্র প্রতিক্রিয়া ও সমস্যার সৃষ্টি হয়, ব্রেক-আপের পর মানুষের মনের অবস্থাও ঠিক তেমনই হয়।

তাই ব্রেক-আপের পর যদি আপনি বছরের পর বছর আপনার প্রাক্তনকে ভুলতে না পারেন, তবে বুঝে নিন এটি অত্যন্ত স্বাভাবিক একটি মানসিক ও জৈবিক প্রক্রিয়া।

তাহলে প্রাক্তনের স্মৃতি পুরোপুরি মুছে যেতে ঠিক কতদিন লাগে? ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’-এর একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

সমীক্ষা বলছে, প্রাক্তনের প্রতি মনের ভেতরের সমস্ত আবেগ অনুভূতি মাত্র ৫০ শতাংশ মুছে ফেলতেই মানুষের কেটে যায় দীর্ঘ চার বছর! আর প্রাক্তনকে মন থেকে পুরোপুরি ভুলতে সময় লাগে প্রায় আট বছর।

বিজ্ঞানীদের মতে, সম্পর্ক যত গভীর হবে এবং সম্পর্কের মেয়াদ যত বেশি দিনের হবে, প্রাক্তনকে ভুলতে মানুষের তত বেশি সময় লাগবে। তবে সমীক্ষা আশ্বস্ত করছে যে, মোটামুটি আট বছর পার হওয়ার পর থেকে প্রাক্তনের প্রতি মনের অবচেতন টান বা মোহ অনেকটাই কমে আসে।

তাই বিচ্ছেদের পর যদি নিজেকে সামলাতে কষ্ট হয়, তবে নিজেকে সময় দিন। কারণ বিজ্ঞানই প্রমাণ করেছে, মন থেকে কাউকে মুছে ফেলা কোনো জাদু নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক প্রক্রিয়া।

সূত্র: নিউজ১৮

জীবনধারা সম্পর্ক

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

১৬ জুন ২০২৬
শুধু রঙ দেখে নয়, বোঁটার গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি?
১৩ জুন ২০২৬
গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান
১১ জুন ২০২৬
দৃষ্টিশক্তির আলোয় জীবন বদলানোর কারিগর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনার জাদুকরী মিষ্টি ‘দুলসে দে লেচে'
  2. মাঠের বাইরেও ‘স্টাইল আইকন’ রোনালদো
  3. শুধু রঙ দেখে নয়, বোঁটার গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি?
  4. জোছনা রাতে সমুদ্রের কোল ঘেঁষে মেহজাবীনের রোমান্টিক ডিনার, ছবি ভাইরাল
  5. গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান
  6. দৃষ্টিশক্তির আলোয় জীবন বদলানোর কারিগর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x