টকদইয়ের তিনটি কার্যকরী ফেস প্যাক
টকদই ত্বকের জন্য খবুই উপকারী। এটি শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র—তিন ধরনের ত্বকের জন্যই কার্যকর। ত্বক নরম ও মসৃণ করতে, উজ্জ্বল করতে এবং বয়সের ছাপ দূর করতে নিয়মিত এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করুন। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে টকদই দিয়ে তৈরি তিনটি ফেস প্যাক দেওয়া হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
অ্যান্টিঅ্যাইজিং প্যাক
একটি বাটিতে সামান্য টকদই ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক মুখে লাগান। টকদইয়ের ল্যাকটিক এসিড ত্বকের মরা কোষ দূর করে এবং বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ কমায়।
শুষ্ক ত্বকের প্যাক
একটি বাটিতে টকদই নিয়ে ভালো করে ফেটে নিন। এবার এটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে অন্তত ২ থেকে তিনবার এটি মুখে ব্যবহার করুন। এটি ত্বকের রুক্ষতা দূর করে ত্বক নরম ও মসৃণ করে। এই প্রাকৃতিক উপাদানটি ত্বক তেলতেলে না করে এর আর্দ্রতা ধরে রাখে।
ত্বক উজ্জ্বল করার প্যাক
টকদই ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। আপনি যদি নিয়মিত ত্বকে টকদই ব্যবহার করেন তাহলে কালচে দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে। এমনকি ব্রণের দাগ দূর করতেও এটি বেশ কার্যকর। টকদইয়ের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এই প্যাকটি খুব কম সময় ত্বককে উজ্জ্বল করবে।

ফিচার ডেস্ক