সিলেটে ‘দেশীদশে’র যাত্রা শুরু
সিলেটে ‘দেশীদশে’র নতুন যাত্রা। ছবি : সংগৃহীত
সেই ২০০৯ সাল থেকে দেশীয় পোশাক, তাঁত, কারু ও বয়নশিল্পের উন্নয়নে ১০টি হাউস একত্রে কাজ করে যাচ্ছে। ভিন্ন আঙ্গিকে এবং নতুন ভাবনায় তাদের সম্মিলিত প্রয়াস-আজকের এই ‘দেশীদশ’।
ঢাকা ও চট্টগ্রামের পর এবার সিলেটে ‘দেশীদশে’র চতুর্থ শাখার যাত্রা শুরু হলো। গত ২৩ জুন (মঙ্গলবার) সিলেট নগরীর কুমারপাড়ার বীরবিক্রম ইয়ামিন কমপ্লেক্সের নিচতলায় উদ্বোধন করা হয় এই নতুন শাখার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও জয়া আহসান।
নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি- এই ১০টি হাউসের সমন্বয়ে ‘দেশীদশ’। সিলেটের মানুষদের কাছে দেশীয় পণ্যকে সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশেই তাদের এই নতুন যাত্রা।

জান্নাতুল এ্যানি