বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগ, বেতন নতুন কাঠামোয়

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুযায়ী নবম ধাপে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন হবে ৪৪ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার ৯০০ টাকা। পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।...