Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৩০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৩০, ২১ অক্টোবর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৩০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৩০, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা : মজুরি বোর্ড
স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে ভরি
ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার

গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হবে : প্রতিমন্ত্রী

সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৩০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৩০, ২১ অক্টোবর ২০২৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৩০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৩০, ২১ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, সৌরবিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে যশোর জেলা বিএনপি অফিসে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অনিন্দ্য ইসলাম আমিত।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছয় কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। দেশের আর কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরপ্যানেল স্থাপন করা হয়েছে বলে আমার জানা নেই।’

যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় কার্যালয়ে সৌরপ্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেন, সৌরপ্যানেল স্থাপনের বিষয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সরকারও এ ব্যাপারে নীতি সহায়তা দিচ্ছে। এ খাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাও তৈরি হচ্ছে। মানুষের মাঝে যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে আগামী গ্রীষ্মের আগেই সৌরপ্যানেল থেকে সারা দেশে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

অনিন্দ্য ইসলাম আমিত বলেন, সেচ পাম্পগুলোও পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে। কৃষকের উৎপাদন ব্যয়ও কমে আসবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌরপ্যানেল স্থাপন করা হয়েছে। নিজেদের ব্যাবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে বলে তিনি মনে করেন।

সৌরপ্যানেল উদ্বোধনের সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি অফিসে সৌর প্যানেল উদ্বোধনের পর প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতীমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌরবিদ্যুৎ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

০৯ অক্টোবর ২০২৬
ইজিবাইকে বদলাচ্ছে ব্যাটারি, চালকদের আয় বাড়াতে প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ
১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
৩০ মে ২০২৬
নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম সম্পর্কে জানাতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x