কোঅর্ডিনেটর পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। সংস্থাটি ‘কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম
কোঅর্ডিনেটর
বিভাগ
অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স
পদসংখ্যা
০১টি
শিক্ষাগত যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট (অনুদান ব্যবস্থাপনা) পদ্ধতি এবং আর্থিক ব্যবস্থা ও কার্যপ্রণালী সম্পর্কে গভীর বোঝাপড়া। ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে সাবলীলতা। কম্পিউটার-ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা।
অভিজ্ঞতা
কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন
চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র
অফিসে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
সংস্থার নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
৭ অক্টোবর ২০২৬।

চাকরি চাই ডেস্ক