৩০০ জনকে নিয়োগ দেবে ইজি ফ্যাশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ব্র্যান্ডটি সেলসম্যান পদে ৩০০ জনকে নিয়োগ দেবে। গত ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
সেলসম্যান (ঈদ প্যাকেজ)
লোকবল নিয়োগ
৩০০ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। বিক্রয় ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন
চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র
আউটলেটে।
প্রার্থীর ধরন
শুধু পুরুষ, উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৫ ইঞ্চি হতে হবে।
বয়সসীমা
১৮ থেকে ২৮ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
২২,০০০-২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা
ঢাকার বাহিরের শাখার জন্য বাসস্থান সুবিধা। রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে রাতের নাস্তার ব্যবস্থা রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২১ ডিসেম্বর ২০২৬;

চাকরি চাই ডেস্ক