আবেদন ফি ছাড়াই ব্যানবেইসে ২৭৩ জনের চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে ২৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ।
পদসংখ্যা
১৪টি
মোট নিয়োগ
২৭৩ জন।
চাকরির ধরন
অস্থায়ী।
প্রার্থীর ধরন
নারী ও পুরুষ (উভয়);
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থান।
আবেদন ফি
লাগবে না।
আবেদনের সময়সীমা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
বয়সসীমা
২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ব্যানবেইসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫। নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। একইভাবে অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে বিবেচিত হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের জন্য ব্যানবেইসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
*আগ্রহী প্রার্থীরা পদের বিবরণ জানেত ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক