মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় ব্যান্ড সংগীতশিল্পী শেখ সাহেদ আলী

নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই। সংগীতাঙ্গনে যিনি ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে তিনি মারা যান।দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস চলত। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাকে...