সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা এবং ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।শেখ সাহেদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ‘অর্থহীন’ ব্যান্ডের মুখপাত্র এহসানুল হক টিটু।নিজের ফেসবুক...