Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১২:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৪, ০৩ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১২:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৪, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
বলুন তো কে এই অভিনেত্রী?
এআই ও ডিপফেকের অপব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাম চরণের বৈঠক
শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প
বড় পর্দায় জসীম উদ্‌দীনের কালজয়ী ‘সোজন বাদিয়ার ঘাট’
স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নীহা

জন্মদিনে মৌসুমীকে কী বার্তা দিলেন ওমর সানী

বিনোদন ডেস্ক
১২:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৪, ০৩ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১২:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৪৪, ০৩ নভেম্বর ২০২৬

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ৫৩ বছর পূর্ণ করে চুয়ান্নতে পা দিতে যাচ্ছেন। বিশেষ দিনে স্ত্রীর পাশে নেই চিত্রনায়ক ওমর সানী। দূর দেশ থেকে প্রিয় স্ত্রীকে বিশেষ বার্তা দিলেন এই নায়ক। 

স্ত্রীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন ওমর সানী। অভিনেতা বলেন, ‘মৌসুমী, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ! যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় না। ৩ নভেম্বর, আজকে তোমার জন্মদিন। গত ৩৫ বছর ধরে তোমার জন্মদিন উদযাপন করে যাচ্ছি।’ 

ওমর সানী বলেন, ‘গ্রিন কার্ড পাওয়ার পর তোমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমিও তোমাকে শুভেচ্ছা জানিয়েছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেখা হচ্ছে।’

জীবনসঙ্গীর বিশেষ দিনে হৃদয় থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তিনি বলেন, ‘মৌসুমী, তোমার জন্মদিনে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে—তোমার সুস্থতা, তোমার সম্মান, আত্মমর্যাদা, তোমার মমত্ববোধ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানুষ তোমাকে যেভাবে সম্মান করেন, সেই সম্মানকে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। ভালো থেকো।’

শুধু ওমর সানীর পাশাপাশি মন্তব্যের ঘরে মৌসুমীর ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রিয় তারকার সুস্বাস্থ্য কামনা করেছেন। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে মৌসুমীর অভিষেক হয়। এই সিনেমায় চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এই অভিনেত্রী। এই সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন।  

তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

১৯৯৫ সালের ৪ মার্চ ওমর সানী-মৌসুমী বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা ও একটি পুত্রসন্তান। এ যুগল বিবাহিত জীবনের ৩২ বছর পার করছেন।

বিনোদন মৌসুমী ওমর সানী

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১ ঘন্টা আগে
বলুন তো কে এই অভিনেত্রী?
৭ ঘন্টা আগে
এআই ও ডিপফেকের অপব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাম চরণের বৈঠক
০২ নভেম্বর ২০২৬
শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প
  2. জয়া আহসান লিখলেন, ডিম আগে না মুরগি আগে?
  3. বড় পর্দায় জসীম উদ্‌দীনের কালজয়ী ‘সোজন বাদিয়ার ঘাট’
  4. স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নীহা
  5. জন্মদিনে শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ
  6. ‘তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক’, আইনি নোটিশের মুখে রাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x