Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৭:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৮, ০৯ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৮, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
নেপালের বিপর্যয়ে তারকারা, কেউ দিলেন কোটি অর্থ, কেউ ছুটলেন দুর্গতদের কাছে
‘সিনেমা করে পাপ কামিয়েছি’—এমন কথা বলিনি : পপি
‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব... পাশাপাশি অভিনয়ও করব’
‘পাপ কামিয়েছি’ পপির মন্তব্য, বাপ্পারাজ বললেন ‘বেকার হলেই মনে হয়…’
শাকিবকে ঘিরে বিয়ের হাইপ, শেষমেশ ব্যবসায়ীকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত!

ওমরাহ করতে যাচ্ছিলেন ডন, ইমিগ্রেশনে হাজির হতেই আটকে দেওয়া হয়

বিনোদন ডেস্ক
১৭:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৮, ০৯ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৮, ০৯ আগস্ট ২০২৬
সালমান শাহ ও ডন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনের সৌদি আরব যাত্রা আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিবিসি বাংলাকে জানান, ডন হক সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার জন্য রোববার বিমান বন্দরে আসে। সে সময় ইমিগ্রেশনে পার হতে যায় মি. হক। তার পাসপোর্টটি লক থাকার কারণে তাকে আটকে দেওয়া হয়।

জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর সালমান শাহ হত্যা মামলাটি হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন ডন। দীর্ঘদিন পর এবার সৌদি আরবে যাওয়ার উদ্যোগ নেন তিনি। বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তার পরিচয় শনাক্ত হলে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশ বিষয়টি সিআইডিকে জানায়। সিআইডির কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে তাকে নিয়ে যান।

সিআইডি জানিয়েছে, সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ ১১ জনের নাম রয়েছে। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

মামলার পর আসামিদের দেশত্যাগ ঠেকাতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এজাহারভুক্ত আসামিদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অনুরোধ করেন।

এ অবস্থায় ডনের সৌদি যাওয়ার চেষ্টা এবং বিমানবন্দরে আটকের ঘটনা সামনে এলো। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানিয়েছেন, মামলাটি এখন অধিকতর তদন্তের পর্যায়ে রয়েছে। ডনের গ্রেপ্তারের ফলে তদন্তে অগ্রগতি হবে বলে আশা করছেন তারা।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে রহস্য ও নানা প্রশ্ন রয়েছে। ১৯৯৬ সালে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর পর একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করে। সর্বশেষ পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে অভিনেতার পরিবার ও ভক্তদের একটি অংশ সেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছিল।

দীর্ঘ ২৯ বছর পর গত বছর আদালতের নির্দেশে বিষয়টি নতুন করে হত্যা মামলার মাধ্যমে তদন্তের আওতায় আসে। এরপর রমনা থানায় করা মামলাটি তদন্ত করছে সিআইডি। সেই মামলার চার নম্বর আসামি আশরাফুল হক ডন এবার বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার হলেন।

আশরাফুল হক ডন

সংশ্লিষ্ট সংবাদ: আশরাফুল হক ডন

০৯ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
  1. ‘সিনেমা করে পাপ কামিয়েছি’—এমন কথা বলিনি : পপি
  2. সমালোচনার মুখে ‘উত্তরাধিকার’, স্থগিত আইয়ুব বাচ্চুর গান প্রকাশ
  3. ‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব... পাশাপাশি অভিনয়ও করব’
  4. বাদশাহর দ্বিতীয় বিয়ে টিকল মাত্র ৫ মাস!
  5. ‘শিল্প কোনো পাপ নয়’, হঠাৎ কেন এমন কথা বললেন প্রভা?
  6. আবারও রাজ-সাবিলা, এবার ‘কানাভুলা প্যারাডক্স’!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x