Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:২৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৫:২৮, ৩০ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:২৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৫:২৮, ৩০ জুলাই ২০২৬
আরও খবর
১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি
‘শিল্প কোনো পাপ নয়’, হঠাৎ কেন এমন কথা বললেন প্রভা?
অবশেষে ভক্তদের স্বস্তির খবর দিলেন রাশমিকা
‘নিরাপদে আছি, দুশ্চিন্তার কিছু নেই’
মায়ের জন্মদিনে আবেগঘন অপূর্ব, বললেন ‘জীবনের সেরা উপহার’

স্থগিত অনুপম রায়ের কনসার্ট

বিনোদন ডেস্ক
১৫:২৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৫:২৮, ৩০ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:২৫, ৩০ জুলাই ২০২৬
আপডেট: ১৫:২৮, ৩০ জুলাই ২০২৬

জীবনঘনিষ্ঠ কথমালায় বুঁদ হতে মুখিয়ে ছিলেন দেশের হাজারো সংগীতপ্রেমী। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের কণ্ঠে সরাসরি ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বেঁচে থাকার গান’ কিংবা ‘জানি দেখা হবে’ এমন হৃদয়ছোঁয়া সব গান শোনার প্রহর গুণছিলেন ভক্তরা। কিন্তু সমস্ত আয়োজন ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে এসে থামতে হলো আয়োজকদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশে হঠাৎ করেই স্থগিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি।

আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই মেগা কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল। যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। 

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ছিল। তবে একেবারেই শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি আয়োজন না করার নির্দেশনা জারি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রিপল টাইম কমিউনিকেশন সরকারের এই সিদ্ধান্ত ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে। এক পোস্টে তারা উল্লেখ করে, ‘সব অনুমোদন দেওয়ার পরও 'অনিবার্য কারণ' দেখিয়ে অনুপম রায়ের শো বাতিল করল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আয়োজিত হওয়ার কথা ছিল।’

এই আকস্মিক সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, শিল্পী, পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট সকলে হতাশ হলেও আয়োজক সংস্থা রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশাবলীকে সর্বোচ্চ সম্মান জানিয়ে কনসার্টটি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি, অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সকল টিকিটধারীকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং আগামী রোববারের মধ্যে টাকা ফেরতের প্রক্রিয়াটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

বিনোদন

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৫ ঘন্টা আগে
১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি
০১ সেপ্টেম্বর ২০২৬
‘শিল্প কোনো পাপ নয়’, হঠাৎ কেন এমন কথা বললেন প্রভা?
৩১ আগস্ট ২০২৬
‘নিরাপদে আছি, দুশ্চিন্তার কিছু নেই’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘সিনেমা করে পাপ কামিয়েছি’—এমন কথা বলিনি : পপি
  2. সমালোচনার মুখে ‘উত্তরাধিকার’, স্থগিত আইয়ুব বাচ্চুর গান প্রকাশ
  3. ‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব... পাশাপাশি অভিনয়ও করব’
  4. বাদশাহর দ্বিতীয় বিয়ে টিকল মাত্র ৫ মাস!
  5. ‘শিল্প কোনো পাপ নয়’, হঠাৎ কেন এমন কথা বললেন প্রভা?
  6. আবারও রাজ-সাবিলা, এবার ‘কানাভুলা প্যারাডক্স’!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x