দেশের সিনেমা হলে ‘স্পাইডারম্যান’, টিকিটের জন্য ভক্তদের দীর্ঘ সারি

আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউডের সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আজ ৩০ জুলাই দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটির আন্তর্জাতিক মুক্তি ৩১ জুলাই।বাংলাদেশে একদিন আগে মুক্তির ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে মার্ভেল ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। মুক্তির দিন সকাল...