‘ডন ৩’ ছাড়ায় রণবীরের কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি প্রযোজকের

‘ধুরন্ধর’ মুক্তির সাফল্যে যখন ক্যারিয়ারের নতুন উচ্চতায় রণবীর সিং, ঠিক তখনই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। ফারহান আখতারের আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে তাঁর সরে দাঁড়ানোকে কেন্দ্র করে বলিপাড়ায় ছড়িয়েছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবির গুঞ্জন।রণবীরের সরে দাঁড়ানো নিয়ে শুরু থেকেই রয়েছে ধোঁয়াশা। একটি পক্ষের দাবি, পারিশ্রমিক ও বিভিন্ন শর্ত নিয়ে মতভেদের কারণেই তাঁকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে শোনা...