Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৪:০২, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৪:০৮, ১০ মার্চ ২০১৫
সামি আল মেহেদী
১৪:০২, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৪:০৮, ১০ মার্চ ২০১৫
আরও খবর
নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি
এবার ম্যাচ শেষে হাত মেলালেন না কোহলিও, শুরু বিতর্ক
অবশেষে ক্যামেরার সামনে আনুশকা, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?
রেকর্ড গড়ে শীর্ষে কোহলি
দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরছেন আনুশকা শর্মা?
মুখোমুখি বরখা দত্ত ও আনুশকা শর্মা

অভিনয় জীবনে বিরাটের কোনো প্রভাব নেই : আনুশকা

সামি আল মেহেদী
১৪:০২, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৪:০৮, ১০ মার্চ ২০১৫
সামি আল মেহেদী
১৪:০২, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৪:০৮, ১০ মার্চ ২০১৫
সেন্সরবোর্ডকে একহাত নিলেন আনুশকা। ছবি : তামিল সিনেমা নিউজ

বড়পর্দায় সোজাসাপ্টা আর সপ্রতিভ অভিনয়ের জন্য আনুশকা শর্মার আলাদা রকম খ্যাতি আছে। বাস্তব জীবনে সেটা নেহাত কম নয়, বরং আরো বেশি। এনডিটিভির উপদেষ্টা সম্পাদক, ভারতের ডাকসাইটে সাংবাদিক বরখা দত্তের সঙ্গে কথোপকথনে ভারতীয় সেন্সরবোর্ডকে সোজাকথায় একেবারে কচুকাটা করেছেন আনুশকা। একই সঙ্গে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে একদম সোজাসাপ্টা ভাষায় কথা বলেছেন এই অভিনেত্রী। এনডিটিভির কাছে দেওয়া এই সাক্ষাৎকারের পরবর্তী প্রতিক্রিয়া এখন কেমন হয়, সেটাই দেখার বিষয়।

সেন্সরবোর্ড প্রসঙ্গ

নতুন খবর হলো, প্রথমবারের মতো প্রযোজনায় নাম লিখিয়েছেন আনুশকা। অভিনয়ও করেছেন ‘এনএইচ১০’ নামের এক থ্রিলারে। কিন্তু যখন তিনি প্রযোজনায় আসার সিদ্ধান্ত নেন, অনেকেই নাকি তাঁকে সতর্ক করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন প্রযোজনায় না আসতে। ‘কিন্তু কেন?’ প্রশ্ন ছিল আনুশকার। পরামর্শকদের জবাব, ‘আগে তো কখনো এ কাজটা করোনি।’ কিন্তু এতে দমার পাত্রী নন তিনি। ‘তার মানে এই নয় যে যেটা করা হয়নি, সেটা কখনোই করব না, আর যা করেছি সেটাই কেবল করে যাব। আমি এই রোলটায় (এনএইচ১০ ছবির চরিত্র প্রসঙ্গে) বিশ্বাস করেছি এবং চেয়েছি গল্পটা বলতে। এ জন্যই প্রযোজনায় এসেছি।’

চলচ্চিত্রের ওপর সেন্সরবোর্ডের কাঁচি চালানো আর নিষিদ্ধ ঘোষণার প্রবণতাকে কড়া সমালোচনা করেছেন আনুশকা, ‘আমরা এই নিষিদ্ধ ঘোষণা করার মানসিকতাকে লালন-পালন করে বড় করছি। মানুষকে এতটাই বিরক্ত করা হচ্ছে যে তাঁদের এখন দমবন্ধ অবস্থা। দেখুন, আমরা লেখাপড়া জানা শিক্ষিত মানুষ। কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়, সেটা আমরা ভালোই বুঝি। কাজেই নির্দিষ্ট কোনো একটা বিশ্বাস গোঁড়ার মতো আঁকড়ে না থেকে বরং আমাদের কথাগুলো আমাদেরই ভাবতে দিন।’ 

সেন্সরবোর্ডের উদ্দেশে ছবি নিষিদ্ধ না করে বরং ছবিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান আনুশকা। ‘সিনেমায় যাই থাকে, কোনো না কোনো কারণেই থাকে। বাস্তবের পরিস্থিতিই সিনেমায় ফুটে ওঠে’, এ বিষয়ে মন্তব্য তাঁর। সেন্সরবোর্ডের কারণে নির্মাতাদের ভিত হয়ে থাকার কোনো মানে খুঁজে পান না তিনি। তাঁর মতে, সেন্সরবোর্ডের এই নিষিদ্ধ করার মানসিকতা দিন দিন সবার সৃষ্টিশীল ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। একই সঙ্গে সেন্সরবোর্ডের প্রধান পংকজ নিহালিনীর হাতে পুরো ক্ষমতা থাকার বিষয়টিও সমালোচনা করেন তিনি। ‘একজন মানুষ আমাদের সব ছবির ভাগ্য নির্ধারণ করে ফেলতে পারেন, এ বিষয়টাই আতঙ্কদায়ক’, মন্তব্য আনুশকার।

বিরাট কোহলি প্রসঙ্গ

ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ-আলোচনা করতে মোটেও পছন্দ করেন না আনুশকা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেকটা শুরু থেকেই স্পষ্টভাষী ছিলেন, এখনও তাই। বিরাটের পারফরম্যান্স খারাপের কারণ হিসেবে তাঁকে দায়ী করাটা একেবারেই নিচু এবং ফালতু মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি। নিজেদের সম্পর্কের বিষয়ে সাফ সাফ বলে দিয়েছেন, ‘দেখুন, আমরা পরিণত এবং প্রাপ্তবয়স্ক মানুষ। কাজেই নিজেদের জীবন কীভাবে চালাতে হবে, সেটা আমরা ভালোই জানি।’ আবার তাঁর পেশাদারি অভিনয় জীবনে বিরাটেরও কোনো প্রভাব নেই বলে জানান তিনি।

আনুশকা শর্মা বিরাট কোহলি
সর্বাধিক পঠিত
  1. একদিনে বন্ধ ২ হল, কমেই চলেছে দেশের সিনেমা হল
  2. ফিরছেন আমিন খান, ‘গুলশানের চামেলি’তে অভিষেক মধুমিতার
  3. বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
  4. ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল
  5. গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মঞ্চস্থ হলো নাটক ‘রক্তাক্ত জুলাই’
  6. ‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x