Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
ফাহিম ইবনে সারওয়ার
১৫:২৯, ২৬ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:২২, ২৬ ডিসেম্বর ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৫:২৯, ২৬ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:২২, ২৬ ডিসেম্বর ২০১৫
আরও খবর
বক্স অফিসে ‘পেদ্দি’র দাপট, ৩ দিনেই আয় ১৯১ কোটি
সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক
দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য

বলিউড ২০১৫

সেরা ১০ ছবি

ফাহিম ইবনে সারওয়ার
১৫:২৯, ২৬ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:২২, ২৬ ডিসেম্বর ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৫:২৯, ২৬ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৭:২২, ২৬ ডিসেম্বর ২০১৫
বেশ কয়েকজন নতুন পরিচালক এ বছর তাঁদের প্রথম ছবি দিয়ে সাড়া ফেলতে পেরেছেন বলিউডে। ছবি : সংগৃহীত

বলিউডে এ বছর নতুন-পুরোনো সব পরিচালকের ছবি মুক্তি পেয়েছে। অনেক পরিচালক রয়েছেন, যাঁরা এ বছরই তাঁদের প্রথম ছবি নির্মাণ করেছেন এবং প্রথম ছবিতেই সাড়া ফেলে দিয়েছেন। আবার মুক্তির আগে থেকেই আলোচিত ছিল বেশ কিছু ছবি। অনেক ছবি আলোচনায় না থাকলেও মুক্তির পরপরই সাড়া ফেলে দিয়েছে।

সব মিলিয়ে বলিউডে এ বছরের পাওয়া হচ্ছে নতুন কয়েকজন পরিচালক, যাঁরা সামনের দিনগুলোতে বলিউডের ছবির ধরন পাল্টে দেওয়ার আভাস দিয়েছেন। নতুনদের পাশাপাশি প্রতিষ্ঠিত পরিচালকরাও নতুন ছবি নিয়ে ছিলেন আলোচনায়। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট তাদের বিশ্লেষণে জানিয়েছে বলিউডের সেরা ১০ ছবির কথা।

১০. বাজিরাও মাস্তানি (পরিচালক : সঞ্জয় লীলা বনসালি)

মারাঠা যোদ্ধা পেশবা বাজিরাও এবং রাজপুত-মুসলিম রাজকুমারী মাস্তানির ঐতিহাসিক প্রেমকাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি। নিজের কাজের ধারা এই ছবিতেও বজায় রেখেছেন পরিচালক বনসালি। ব্যয়বহুল সেট, ঐতিহাসিক ছবির গল্পের প্রয়োজনে পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জা পাল্টে ফেলেছেন। ছবিটিতে 'বাজিরাও' চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং 'মাস্তানি' চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশিবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া। ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পায় ১৮ ডিসেম্বর।

৯. এনএইচ১০ (পরিচালক : নবদ্বীপ সিং)

এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথম ছবি নির্মাণের সাত বছর পর এটি পরিচালক নবদ্বীপ সিংয়ের দ্বিতীয় ছবি। বলা হচ্ছে, ২০০৮ সালের ব্রিটিশ ছবি ‘ইডেন লেক’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি। সহপ্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। তাঁর  সঙ্গে ছিলেন নীল ভুপালাম। ভারতের গ্রামগুলোতে এখনো বিদ্যমান থাকা জাতবৈষম্য নিয়ে ছবিটির গল্প। এনএইচ১০ মুক্তি পায় ১৩ মার্চ। ১৩ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বক্স-অফিসে আয় করে ৩৩ কোটি রুপি।

৮. মার্গারিটা, উইথ অা স্ট্র (পরিচালক : সোনালি বোস)

ছবির মূল চরিত্র লায়লা কাপুর। এতে অভিনয় করেছেন কাল্কি কোচলিন। শারীরিক প্রতিবন্ধীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন কাল্কি। ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি।

৭. হান্টার (পরিচালক : হর্ষবর্ধন কুলকার্নি)

পরিচালকের প্রথম ছবি। প্রায় সময়ই যেসব বিষয় আমরা এড়িয়ে যাই, সেগুলোই ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক। ছবির মূল চরিত্র মান্দার পোংকশে। মান্দারের প্রেম, বিয়ে ও যৌন সম্পর্কগুলোই ছবিতে তুলে ধরা হয়েছে। মান্দারের চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবিয়াহ। আরো আছেন রাধিকা আপ্তে, সাই তামাহানকার ও বীরা সাক্সেনা। ২০ মার্চ মুক্তি পাওয়া ছবিটির বাজেট ছিল মাত্র ছয় কোটি রুপি। ছবিটি আয় করেছে ১৩ কোটি রুপি।

৬. তামাশা (পরিচালক : ইমতিয়াজ আলী)

একজন ইঞ্জিনিয়ারের আড়ালে হারিয়ে যাওয়া অভিনেতা এবং নাট্যপরিচালকের গল্প তামাশা। বেদ বরুন সাহানি নামের সেই ইঞ্জিনিয়ার আবার কীভাবে নিজেকে খুঁজে পান, সে গল্পই বলেছেন ইমতিয়াজ আলী। গল্প বলার ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর আরো একবার রেখেছেন গুণী এই পরিচালক। এ ছবিতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছে রণবীর-দীপিকা জুটি। ফ্রান্সের কর্সিকা দ্বীপ ও ভারতে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। গত ২৭ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। ৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ভারত এবং ভারতের বাইরে মিলিয়ে মোট আয় করেছে ১০৬ কোটি রুপি।

৫. তিতলি (পরিচালক : কানু ভ্যাল)

পরিচালক হিসেবে কানু ভ্যালের প্রথম ছবি। আর প্রথমেই বাজিমাত। কান, জুরিখ, মেলবোর্ন, বিএফআই লন্ডনের মতো বড় চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত এবং পুরস্কৃত হয়েছে ছবিটি। ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে ১৬ মিলিমিটার ফিল্ম ক্যামেরায়। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর শোরে, অমিত সিয়ার, শশাংক অরোরা, ললিত ভ্যাল ও শিবাণী রাগ। ২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলেও ভারতে ছবিটি মুক্তি পায় গত ৩০ অক্টোবর।  

৪. পিকু (পরিচালক : সুজিত সরকার)

বাঙালি পরিচালক সুজিত সরকার এ বছর নির্মাণ করেন ‘পিকু’ ছবিটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। ছবির চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। ২০১২ সালে আগে জুহির চিত্রনাট্যে ‘ভিকি ডোনার’ ছবিটি নির্মাণ করেছিলেন সুজিত। বাবা ও মেয়ের চরিত্রে পাল্লা দিয়ে অভিনয় করেছেন অমিতাভ ও দীপিকা। ছিমছাম গল্পের ছবিটি নির্মাণ ও অভিনয়ের জোরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাঁরা। বাঙালি সংগীত পরিচালক অনুপম রায়ের সংগীত পরিচালনায় ছবির গানগুলোও জনপ্রিয় হয়েছে। ছবিটি মুক্তি পেয়েছিল গত ৮ মে।

৩. দম লাগাকে হাইশা (পরিচালক : শরত কটারিয়া)

মোটা নায়িকা নিয়েও বলিউডে ছবি হতে পারে, সেটা কেউ কল্পনা করতে না পারলেও পরিচালক শরত কটারিয়া করে দেখিয়েছেন তাঁর ‘দম লাগাকে হাইশা’ ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী ভূমি পেড়নেকার। তাঁর বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। গল্পের প্রেক্ষাপট ১৯৯০-এর দশক। ছবির মূল চরিত্র প্রেম প্রকাশ তিওয়ারি ও তার স্ত্রী সন্ধ্যা ভার্মা। বাবা-মায়ের পছন্দে বিয়ে করলেও মোটা হওয়ার কারণে প্রথম দিকে নিজের স্ত্রীকে মেনে নিতে পারে না প্রেম। কিন্তু গল্প মোড় ঘুরিয়ে দেয় একটি প্রতিযোগিতা। ছবিটি মুক্তি পেয়েছিল ২৭ ফেব্রুয়ারি।

২. তলভার (পরিচালক : মেঘনা গুলজার)

ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই আলোচনায় ছিল। কারণ, এটি নির্মাণ করা হয়েছে ২০০৮ সালে ভারতের আলোচিত ‘নয়ডা ডাবল মার্ডার কেস’-এর সত্যি ঘটনা অবলম্বনে। ছবিটিতে অভিনয় করেছেন ইরফান খান, কঙ্কনা সেন শর্মা ও নীরাজ কবি। আলোচিত ওই খুনের ঘটনায় বারবার তদন্ত করা হলেও মূল অপরাধীরা মুক্তি পেয়ে যায়। সাজা খাটতে হয় নির্দোষ দুজনকে। ছবিটি মুক্তি পেয়েছিল ২ অক্টোবর।

১. মসান (পরিচালক : নীরাজ ঘাওয়ান)

প্রথম ছবিতেই বাজিমাত করেছেন পরিচালক নীরাজ ঘাওয়ান। কান চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পেয়েছে ছবিটি। উত্তর ভারতের ছোট শহরগুলোর মানুষ এবং তাদের জীবন নিয়েই এই ছবি। দর্শককে ছুঁয়ে গেছে ছবির চরিত্রগুলো। এই ছবির মধ্যে দুটি গল্প দেখানো হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন রিচা চাড্ডা, সঞ্জয় মিশ্র, ভিকি কৌশল ও শ্বেতা ত্রিপাঠী। গত ২৪ জুলাই ভারতে মুক্তি পেয়েছিল ছবিটি।  ইন্ডিয়ান ওশেনের গাওয়া ছবির গানগুলোও পেয়েছে জনপ্রিয়তা।

সর্বাধিক পঠিত
  1. জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা নেটদুনিয়ায় ভাইরাল
  2. তারকার বিশ্বকাপ: এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি
  3. শুটিং সেটে ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, চাঞ্চল্যকর অভিযোগ নায়িকার
  4. বুবলীর সুখবরের মাঝেই শাকিবকে নিয়ে কী বার্তা দিলেন মিষ্টি জান্নাত?
  5. মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট
  6. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x