সালমান-শাহরুখের সঙ্গে ‘খেলতে’ চান সানি!
সানি লিওন সব সময়েই আলোচনায় থাকেন, তা তিনি চান আর না চান। তবে ইদানীং হৈচৈ ফেলে দেওয়ার মতো সব মন্তব্য করেও মিডিয়ার মনোযোগে থাকছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত এই অভিনেত্রী। ইন্ডিয়া টিভির খবরে জানা গেল, শাহরুখ ও সালমান খানের সঙ্গে নাকি ‘খেলতে’ চান তিনি। তা খেলাটা কী নিয়ে?
ঘটনা হলো, সম্প্রতি মোবাইল গেমসের অ্যাপ উদ্বোধন করেছেন সানি। অ্যাপটির নাম তাঁরই নামে ‘সানি লিওন তিন পাত্তি’! তাস নিয়ে যাঁদের মোটামুটি ধারণা আছে, তাঁরা বুঝতে পারছেন, এটি হলো ‘থ্রি কার্ডস’ বা ‘তিন তাস’-এর খেলা, যা মূলত চড়াদরের বাজির জন্য জনপ্রিয়।
এই অ্যাপটির উদ্বোধনী ইভেন্টেই এ মন্তব্য করেন ‘রাগিণী এমএমএস ২’ এবং ‘জিসম-২’ ছবির আলোচিত এই অভিনেত্রী। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কার বা কাদের সঙ্গে এই খেলা খেলতে চান তিনি। উত্তরে তিনি বলেন, ‘সালমান ও শাহরুখের সঙ্গে খেলতে (তিন পাত্তি বা থ্রি কার্ডস) চাই।’ শুধু কি এ দুজনই? তা নয়, সানি যোগ করেছেন, ‘প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট আর সোনমের সঙ্গে খেলতে পারলেও ভালো লাগবে। ওরা সবাই দারুণ মানুষ, ওদের সঙ্গে খেললে খুবই মজা হবে। সত্যি বলতে কি, আমি বলিউডের সব শিল্পীর নামই বলতে পারি। যে কারো সঙ্গেই এটা খেলতে পারলে ভালো লাগার কথা।’
ক্যারিয়ারের এই নতুন সংযোজনে সানি বেশ উচ্ছ্বসিত। পুরো ইভেন্টেই তাঁর সেই উচ্ছ্বাস দেখা গেছে বারবার।

সামি আল মেহেদী