Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৮:৪০, ০৭ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪৪, ০৭ ডিসেম্বর ২০১৫
সামি আল মেহেদী
১৮:৪০, ০৭ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪৪, ০৭ ডিসেম্বর ২০১৫
আরও খবর
সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক
দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস

সাক্ষাৎকার

‘হেট স্টোরি ৩’ দারুণ অভিজ্ঞতা : শারমান জোশি

সামি আল মেহেদী
১৮:৪০, ০৭ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪৪, ০৭ ডিসেম্বর ২০১৫
সামি আল মেহেদী
১৮:৪০, ০৭ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৮:৪৪, ০৭ ডিসেম্বর ২০১৫
‘ব্যাড বয়’ হয়েই খুশি শারমান। ছবি : ফিল্মফেয়ার

‘থ্রি ইডিয়টস’ ছবির সেই গোছানো স্বভাবের ছেলেটি, পড়ালেখার চাপে যে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিংবা ‘ফেরারি কি সওয়ারি’, ‘রং দে বাসন্তি’র শারমান জোশি; বলিউডি ছবিতে ভদ্রগোছের মেধাবী অভিনেতা হিসেবেই তিনি পরিচিত। এমনই এক চরিত্র যখন ‘হেট স্টোরি ৩’ তে নাম লেখান, তখন সবাই অবাক না হয়ে পারেননি। আর ছবির গানে কিংবা উপস্থিতিতে দেখা গেল, উষ্ণ দৃশ্যে শারমান যেন কারো চেয়ে কম যান না, এমন পণ করেই অভিনয় করেছেন! এই ইরোটিক থ্রিলার ছবি মুক্তি পেয়েছে এরই মধ্যে, সফলভাবেই চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। বলিউডের প্রভাবশালী গণমাধ্যম ফিল্মফেয়ারের মুখোমুখি হয়ে ‘নতুন’ শারমান বলেছেন অনেক জানা-অজানা কথা।

ফিল্মফেয়ার : ‘হেট স্টোরি ৩’ ছবিতে আপনার চরিত্র নিয়ে কিছু বলুন।

শারমান : এটি একটি ইরোটিক থ্রিলার। আমি এর আগে ‘রাকিব’ নামের একটি থ্রিলার ছবি করেছিলাম, তবে সেটি বক্স অফিসে তেমন ভালো করেনি। ‘হেট স্টোরি ৩’ আমার জন্য দারুণ অভিজ্ঞতা। জেরিন খান, ডেইজি শাহ, করন সিং গ্রোভার-সবাই তরুণ এবং ভালো শিল্পী। জেরিনের সাথে আমার অনেক বেশি ঘনিষ্ঠ দৃশ্য ছিল, এজন্য আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এটা একটা কমফোর্ট তৈরি করার জন্যই। জেরিন সবসময়ই ইতিবাচক মানসিকতার, আর সেইসাথে হাসিখুশি স্বভাবের মানুষ। এ জন্যই সিনেমার সেটে পরিস্থিতি সবসময় হালকা আর উচ্ছল করে রাখা সম্ভব হয়েছে। বিশাল পন্ডিয়াও দারুণ, একেবারে চনমনে স্বভাবের মানুষ।

ফিল্মফেয়ার : ঘনিষ্ঠ দৃশ্যে কি আপনি সহজ ছিলেন? কোনো সমস্যা হয়নি?

শারমান : আমি একেবারেই সহজ ছিলাম। সব কৃতিত্ব দিতে হবে জেরিন আর ছবির নির্মাতা দলের সদস্যদের, কারণ এই বিষয়টা ছিল আমাদের কাজের অংশ। আমরা সবাই তো পেশাদার। আমাদের কাজ ছিল অভিনয় করা, আমাদের দৃশ্যগুলো ছিল শরীরি প্রেমের, কাজেই স্ক্রিপ্টের অন্য যেকোনো অংশের মতো করেই এ দৃশ্যগুলোয় কাজ করেছি আমরা। এসব দৃশ্য নিয়ে ভারতে অনেক বেশি কথাবার্তা হয়, আবার এতে ছবির উদ্বোধনটাও ভালো হয়! আর আমার কাছে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিশেষ কিছু ভাববার আছে বলে মনে হয় না।

ফিল্মফেয়ার : আপনার ভাবমূর্তি সবসময়ই একজন সাধারণ মানুষের মতো। এই ছবিতে মানুষের সেই ধারণা কী আপনি বদলে দেওয়ার চেষ্টা করেছেন?

শারমান : অভিনেতা হিসেবে আমি অনেক ধরনের চরিত্রে কাজ করার চেষ্টা করি, কাজটাকে উপভোগ্য করে তুলতে চাই। আমি যেকোনো ছবিতে রাজি হওয়ার আগে এমন কোনো জিনিস খুঁজে বের করি যে বিষয়টা আমাকে চমক দেয়, যেটা আমি অভিনয় করলে দর্শকককেও উপহার দিতে পারি। আগে থেকে বোঝা যায় না এমন জিনিস আমি ভালোবাসি। কাজেই এ ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই যে আমি এরপর কী করব! আমি ভিন্ন কিছু করতে চাই সবখানেই, তাই এবারে একটা ইরোটিক থ্রিলারে অভিনয় করেছি। সব ধরনের ছবিতেই কাজ করতে চাই আমি। আমি একটা সময় এলে সাইফাই ছবিও করতে চাই। এই পরিবর্তনে আমি খুব খুশি। এমন ছবি বেশ জনপ্রিয়তা পায়।

ফিল্মফেয়ার : নিজের এতদিনের ক্যারিয়ার নিয়ে কীভাবে বলবেন?

শারমান : সৃষ্টিকর্তা আমার প্রতি খুবই সদয়। ভারতের অনেক বিখ্যাত ছবিতে আমি অংশ হতে পেরেছি। এমন তখনই হয় যখন তা কারো ভাগ্যে লেখা থাকে। ‘রং দে বাসন্তি’, ‘থ্রি ইডিয়টস’, ‘লাইফ ইন আ মেট্রো’ বা ‘গোলমাল’ নিয়ে এখনো কথা হয়। রাজু হিরানির মতো পরিচালকের সাথে আমি কাজ করেছি। এটা ঠিক যে কিছু ছবি ভালো করেনি, তবে এই ব্যাপারটা তো এই পেশায় খুবই সাধারণ ঘটনা।

ফিল্মফেয়ার : যখন ছবি করবেন না তখন কী করবেন?

শারমান : গুজরাটি থিয়েটারে অভিনয় করব। মারাঠি আর গুজরাটি সংস্কৃতিতে থিয়েটার খুবই জনপ্রিয়। মুম্বাইয়ের অনেক মানুষ থিয়েটার পছন্দ করেন। সিনেমা আর থিয়েটারের পর আমি আর কিছু করতে পারব না। তবে হ্যাঁ, আমি ভ্রমণও বেশ ভালোবাসি।

ফিল্মফেয়ার : সাফল্যকে কীভাবে সংজ্ঞায়িত করবেন?

শারমান : এটা আপেক্ষিক বিষয়। অনেকে আমাকে অসফলও বলতে পারেন। আমি মনে করি কেউই সেভাবে সফল বা ব্যর্থ নয়। মনের শান্তি আর নিজেকে নিয়ে খুশি থাকাই হচ্ছে সাফল্য।

ফিল্মফেয়ার : সামনের বছরগুলোতে কী করবেন?

শারমান : দারুণ সব ছবি করতে চাই, ব্যবসায়িক সাফল্য পেতে চাই।

ফিল্মফেয়ার : জীবন থেকে কী শিখেছেন?

শারমান : জীবন খুবই সংক্ষিপ্ত। কাজেই ভালোমত বাঁচতে চাই, প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই।

ফিল্মফেয়ার : নতুনদের মধ্যে কার কার কাজ ভালো লাগে?

শারমান : পরিণীতি চোপড়া... ওর সাথে কাজ করতে পারলে ভালো লাগবে। রণবীর কাপুর আর রণবীর সিংয়ের কাজও বেশ ভালো লাগে।

ফিল্মফেয়ার : ২০১৫ তে আপনার প্রিয় ছবি...

শারমান : ‘তলওয়ার’ ভালো লেগেছে। তবে আমার মনে হয় এ বছরের সেরা ছবি ‘বজরঙ্গি ভাইজান’। সালমানের অভিনয় খুব ভালো লেগেছে।

ফিল্মফেয়ার : আপনার বিষয়ে যে তিনটি ব্যাপার কেউ জানে না...

শারমান : ১. আমি চট করে রেগে যাই। ২. আমি খুবই দুষ্টু। ৩. আমি খুবই উগ্র।

ফিল্মফেয়ার : আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ...

শারমান : আমার পরিবার, কাজ আর স্রেফ বেঁচে থাকা।

ফিল্মফেয়ার : আপনার বিষয়ে মানুষের সবচেয়ে ভুল ধারণা...

শারমান : শারমান কেবল এক ধরনের ছবিই করতে পারে। শারমান হলো লক্ষ্মী ছেলে (হাসি)।

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  2. এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী
  3. চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে টেজাবের সেমিনার
  4. ২৫ জুন আসছে ‘হেডলাইন’ : অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যের গল্প
  5. নেগেটিভ রিভিউ: শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
  6. বিদেশ সফরে যাচ্ছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x