Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১২:০২, ০৫ আগস্ট ২০১৫
নাইস নূর
১২:০২, ০৫ আগস্ট ২০১৫
আপডেট: ১২:০২, ০৫ আগস্ট ২০১৫
আরও খবর
ফের প্রেমে পড়েছেন প্রভা?
‘মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’
কথা বলতে পারছেন না নির্মাতা অমি, চাইলেন দোয়া
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেল
নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি

শকুন্তলা হতে চান প্রভা

নাইস নূর
১২:০২, ০৫ আগস্ট ২০১৫
নাইস নূর
১২:০২, ০৫ আগস্ট ২০১৫
আপডেট: ১২:০২, ০৫ আগস্ট ২০১৫
অভিনেত্রী প্রভা। ছবি : সংগৃহীত

ভোরের প্রথম আলোকে আমরা ‘প্রভা’ বলি। জনপ্রিয় অভিনেত্রী প্রভার নানি খুব আদর করে প্রভার নামটি রেখেছেন। নিজের নামটি পছন্দও করেন প্রভা। সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন তিনি। ঈদে প্রভা অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়। নাটক নিয়ে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। মডেলিং দিয়ে যার ক্যারিয়ার শুরু, এখন তিনি কেন বিজ্ঞাপন করছেন না—এমন প্রশ্ন করতেই প্রভা বলেন, ‘আমি অভিনয় করতে অনেক ভালোবাসি। কিন্তু আমি আমার অভিনয়ে এখনো সন্তুষ্ট হতে পারিনি।’

অনেক চরিত্রে অভিনয় করেছেন, এমন কোনো চরিত্র আছে কি যেটার প্রতি আপনার ভালো লাগা কাজ করে? প্রশ্ন শুনে প্রভা ঝটপট বলেন, ‘শকুন্তলা, কখনো যদি সুযোগ পাই তাহলে আমি নিজে শকুন্তলা হতে চাইব। শকুন্তলা আমার প্রিয় একটি চরিত্র।’

আপনি শহরে বড় হয়েছেন? গ্রামের চরিত্রগুলো কীভাবে পর্দায় ফুটিয়ে তোলেন? প্রভা বলেন, ‘আমার বাবা আমাদের দুই ভাইবোনের স্কুল ছুটি হলে গ্রামে দাদুবাড়িতে নিয়ে যেত। ছুটি পেলে যেমন আমরা দেশের বাইরে ঘুরতাম, ঠিক তেমনি গ্রামের বাড়ি শরীয়তপুরেও চলে যেতাম। গ্রামে গিয়ে খুব ছোটাছুটি করতাম। আমরা দুই ভাইবোন গাছে উঠতে জানি, সাঁতার জানি; গ্রামের ছেলেমেয়েরা পানি দিয়ে যত ধরনের খেলা খেলতে পারে, সেটাও জানি। আমার মনে আছে, মোশাররফ ভাইয়ের সঙ্গে একটা গ্রামের গল্পের নাটকের শুটিং করছিলাম। শুটিংয়ের দৃশ্যে শাপলার মালা তৈরি করতে হবে। আমি নিজে বিল থেকে শাপলা তুলে নিয়ে এসে মালা বানিয়েছিলাম। এটা দেখে মোশাররফ ভাই খুব অবাক হয়েছিলেন। তিনি আমার কাছ থেকে এটা প্রত্যাশা করতে পারেননি। একপর্যায়ে তিনি বললেন, ‘তোর মধ্যে এত বৈচিত্র্য কেন?’
 
শুধু নাটক নয়, চলচ্চিত্রেরও প্রস্তাব পাচ্ছেন প্রভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে একটা মেয়ের জীবনের গল্প থাকবে, জার্নি থাকবে এবং অবশ্যই গল্পটাও হতে হবে অনেক মিষ্টি। এ ধরনের গল্পের জন্য অপেক্ষা করছি।’
 
অভিনয়ে পারদর্শী প্রভা ভালো গানও গাইতে পারেন। ছোটবেলায় গান শিখতেন তিনি। তাঁর মা-বাবার খুব ইচ্ছা ছিল, মেয়ে একটি হলেও যেন গানের অ্যালবাম বের করে। প্রভা ছোটবেলায় শিক্ষকের কাছে গান শিখতেন ঠিকই, কিন্তু হোমওয়ার্ক করতে খুব অপছন্দ করতেন বলে জানান তিনি। গান নিয়ে প্রভার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে মা-বাবার ইচ্ছার কথাও মাঝেমধ্যে ভাবেন তিনি। গান নিয়ে আলাপ করতে করতে প্রভা গাইতে শুরু করলেন মৌসুমী ভৌমিকের গাওয়া প্রিয় একটি গান, ‘আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দীগন্ত ছুঁয়ে এসেছ...’।

এত সুন্দর কণ্ঠ! গানের অ্যালবাম বের করবেন নাকি? প্রভা বললেন, ‘দেখা যাক!’

সর্বাধিক পঠিত
  1. তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব নিয়ে যা জানা গেল
  2. এলোমেলো কোঁকড়ানো চুলে জয়া, নেট দুনিয়ায় ভক্তদের প্রশংসা!
  3. নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
  4. সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা জানাবে শিল্পকলা একাডেমি
  5. দর্শকের মন ছুঁয়েছে খায়রুল বাসার-সাদনিমার ‘বই পোকা’
  6. শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x