Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
১১:৩০, ১০ জুন ২০২৬
আপডেট: ১১:৫৫, ১০ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৩০, ১০ জুন ২০২৬
আপডেট: ১১:৫৫, ১০ জুন ২০২৬
আরও খবর
এবার সঞ্জয়–নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’
প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার
এখনও ব্রাজিলের সাথে আছি: জিয়াউল হক পলাশ
৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে গাইবেন বালাম

কথা বলতে পারছেন না নির্মাতা অমি, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক
১১:৩০, ১০ জুন ২০২৬
আপডেট: ১১:৫৫, ১০ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৩০, ১০ জুন ২০২৬
আপডেট: ১১:৫৫, ১০ জুন ২০২৬

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না এই নির্মাতা। জানা গেছে, গলায় অপ্রত্যাশিত তীব্র অস্বস্তিবোধ করলে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

গতকাল মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি। বর্তমানে ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ফেসবুক পোস্টে অমি লিখেছেন,‘দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং ব্যাচেলর পয়েন্ট-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু আজ (মঙ্গলবার) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।’

অমি আরও লেখেন, ‘আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আমাকে ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে কাজল আরিফিন অমি লেখেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

তাঁর পোস্টের মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিনোদন কাজল আরেফিন অমি

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৫৫ মিনিট আগে
এবার সঞ্জয়–নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’
২৭ জুন ২০২৬
প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
২৬ জুন ২০২৬
বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবশেষে হচ্ছে সেই কনসার্ট, ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম
  2. ঢাকার সিনেমা হলে ‘সুপারগার্ল’
  3. বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার
  4. এখনও ব্রাজিলের সাথে আছি: জিয়াউল হক পলাশ
  5. ৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে গাইবেন বালাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x