Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
২১:১০, ১০ জুলাই ২০১৫
আপডেট: ২১:২১, ১০ জুলাই ২০১৫
সামি আল মেহেদী
২১:১০, ১০ জুলাই ২০১৫
আপডেট: ২১:২১, ১০ জুলাই ২০১৫
আরও খবর
ঢাকায় ‘স্ক্রিম ৭’ দেখা যাবে ২৭ ফেব্রুয়ারি থেকে
ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ক্রাইম ১০১’
এক দিনে হলিউডের ৩ সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই
অস্কারে নতুন ইতিহাস ‘সিনার্স’-এর, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

চিরবিদায় ওমর শরিফ

সামি আল মেহেদী
২১:১০, ১০ জুলাই ২০১৫
আপডেট: ২১:২১, ১০ জুলাই ২০১৫
সামি আল মেহেদী
২১:১০, ১০ জুলাই ২০১৫
আপডেট: ২১:২১, ১০ জুলাই ২০১৫
চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওমর শরিফ। ছবি : জিইটি

চলে গেলেন হলিউডের সোনালি যুগের দাপুটে অভিনেতা ওমর শরিফ। কায়রোর এক হাসপাতালে আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ বছর বয়স্ক এই অভিনেতা। তাঁর এজেন্ট স্টিভ কেনিস এই মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন বলে জানা গেল গার্ডিয়ানের খবরে।

এ বছরের মে মাসে এই বিখ্যাত মিসরীয় অভিনেতার একমাত্র ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবা আলঝেইমার রোগে ভুগছেন। লরেন্স অব অ্যারাবিয়া, ডক্টর জিভাগো, চেঙ্গিস খান, ম্যাকেনাস গোল্ড-এর মতো বিখ্যাত ছবির এই অভিনেতা মোটামুটি পর্দার আড়ালেই ছিলেন বহুদিন ধরে।

ডেভিড লিনের ক্লাসিক ছবি ‘লরেন্স অব অ্যারাবিয়া’র জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন ওমর। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন আরেক বিখ্যাত অভিনেতা পিটার ও’ টুল। এ ছাড়া বিখ্যাত ‘চেঙ্গিস খান’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ডেভিড লিনের সঙ্গে দুর্দান্ত জুড়ি ছিল তাঁর। লরেন্স অব অ্যারাবিয়ার সাফল্যের বিষয়ে বলেছিলেন, ‘এ ছবিতে কোন মেয়ে নেই, খালি ছেলে দিয়ে ভর্তি। আবার তেমন কোনও অ্যাকশনও নেই। মারপিটও নেই। কিছুই নেই বলতে গেলে...তারপরও ছবিটা ছিল দুর্দান্ত। কারণ পরিচালক ডেভিড লিন ছিলেন দারুণ মেধাবী এক মানুষ।’

ওমর শরিফের ক্যারিয়ার শুরু ১৯৫৩ সালে। মিসরীয় ছবির নিয়মিত অভিনেতা থেকে হলিউডে তাঁর আবির্ভাব ঘটে ১৯৬২ সালের ক্ল্যাসিক ছবি ‘লরেন্স অব অ্যারাবিয়া’র মাধ্যমে। প্রথম ছবিতেই অস্কার মনোনয়ন পান তিনি। সঙ্গে জিতে নেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

অভিনেত্রী ফাতিন হামামার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর, পরে অবশ্য বিচ্ছেদও হয়।

২০১৩ সালে একটি ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। ছবিটির নাম রক দ্য কাসবাহ্‌। অভিনয়ের পাশাপাশি তাসের প্রতি দারুণ আগ্রহ ছিল তাঁর। ব্রিজ খেলায় রীতিমতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় ছিলেন তিনি।

২০০৫ সালের নভেম্বর বিশ্ব চলচ্চিত্রের প্রতি অসামান্য অবদানের জন্য তাঁকে সের্গেই আইজেনস্টাইন মেডেল দেওয়া হয় ইউনেস্কোর তরফ থেকে।

কিংবদন্তি এই অভিনেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

সর্বাধিক পঠিত
  1. ঢাকায় ‘স্ক্রিম ৭’ দেখা যাবে ২৭ ফেব্রুয়ারি থেকে
  2. স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়
  3. তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!
  4. ঈদে ‘ইত্যাদি’র মঞ্চে মোশাররফ করিম
  5. জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’
  6. রমযানে ‘আল্লাহ দেবে ঠাঁই’: এক গানে ছয় শিল্পীর কণ্ঠ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x