Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৮:০৩, ১১ জুন ২০১৫
আপডেট: ১৯:২৯, ১১ জুন ২০১৫
মাজহার বাবু
১৮:০৩, ১১ জুন ২০১৫
আপডেট: ১৯:২৯, ১১ জুন ২০১৫
আরও খবর
কিংবদন্তি অভিনেতা জাভেদের প্রয়াণ: শাকিব খানের আবেগঘন বার্তা
শাকিব খান ও শীতের সুরক্ষার নাম্বার ওয়ান মেরিল পেট্রোলিয়াম জেলি একসাথে
আরিফিন শুভর ঈদের সিনেমায় ক্যামিও দিচ্ছেন শাকিব খান?
আমার ফিউচার হিরোইন হানিয়া আমির : শাকিব
কাকে নকল করলেন শাকিব খান?

শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ ছবিটি করবেন না ইমু

মাজহার বাবু
১৮:০৩, ১১ জুন ২০১৫
আপডেট: ১৯:২৯, ১১ জুন ২০১৫
মাজহার বাবু
১৮:০৩, ১১ জুন ২০১৫
আপডেট: ১৯:২৯, ১১ জুন ২০১৫

‘জানে মন তুই জীবন’ নামের একটি ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন নবাগত নায়িকা আলভিরা ইমু। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেন এই ছবি তিনি করবেন না। কারণ হিসেবে ইমু বলেন,  ‘আমি খুব বেছে কাজ করতে চাই। প্রথম থেকেই বলছি শত শত ছবির নায়িকা হওয়ার ইচ্ছা আমার নেই। আমি এমন ছবির নায়িকা হতে চাই, যে ছবি আমি মা-বাবাকে সঙ্গে নিয়ে দেখতে পারব। বিয়ে করার পরও যেন সেসব ছবি আমার স্বামী-সন্তান নিয়ে দেখতে পারি, এমন ছবিতেই কাজ করতে চাই। নায়িকা মানে কারো গৃহপালিত পশু নই যে দড়ি ধরে টান দিলেই সেদিকে ছুটতে হবে। আমি কারো প্রতি অভিযোগ করছি না। তবে এটুকু বলব, ভালো পরিবারের ছেলেমেয়েরা যদি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করতে না পারে, তাহলে আমাদের চলচ্চিত্র কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না।’

একেবারেই কি চলচ্চিত্রকে বিদায় জানাবেন? এমন প্রশ্নের জবাবে ইমু বলেন, ‘না আমি জীবনে কোনো দিন কোনো কাজে হার মানিনি, এখন তো প্রশ্নই আসে না। সারা বাংলাদেশে অনেক প্রতিভা আছে, যারা আমার মতো চলচ্চিত্র থেকে পালিয়ে বাঁচতে চায়। আমি তাদের জন্য একটা শক্ত প্লাটফর্ম তৈরি করতে চাই। যারা পরিবারের সবাইকে সাথে নিয়ে ছবি দেখতে চায় তাদের জন্য ছবি বানাতে চাই। আমি চলচ্চিত্রের জন্য এমন প্রতিষ্ঠান করতে চাই যেখানে বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ হবে। আজকাল তো মজা একটু বেশি করার জন্য ছবিতে নায়িকা দুজন বেশি রেখে ছবি বানানো হয়। যেখানে গল্প ঠিক থাকে না। পাঁচটি ছবির গল্প একসাথে জুড়ে দিলেই ছবি হয় না। আমি চলচ্চিত্র নিয়ে জেনেবুঝেই এসেছি এবং দেখেছি অনেক প্রতিভা আছে যাদের ভালো কাজ করার যোগ্যতা আছে। কিন্তু তারা ছবি বানাবার সুযোগ পাচ্ছে না। কারণ এখন যারা ছবি বানাচ্ছে তারা নিজেদের লাভটাই বড় করে দেখে। দেশের কথা চিন্তা করে ছবি বানায় না। আমার বিশ্বাস আমরা পারব। বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে, যারা শুধুই ছবি নিয়ে কাজ করতে চায়। আমি তাদের নিয়েই কাজ করব।’

আপনার প্রতিষ্ঠান থেকে আপনি যে ছবি করবেন সেখানে নায়িকা হিসেবে কাজ করবেন নাকি পরিচালক? জবাবে ইমু বলেন, ‘আমি প্রতিষ্ঠানের পরিচালক থাকব, ছবির নয়। যাঁরা মান-সম্মান নিয়ে কাজ করতে চান তাঁদের নিয়ে কাজ করব। অনেক গুণী ছেলেমেয়ে আছেন, যাঁরা কম্প্রোমাইজ করতে হবে বলে কাজ করতে পারছেন না। আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই। আমার নায়িকাই হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু চলচ্চিত্রকে ভালোবেসে যদি কেউ চলচ্চিত্র নির্মাণ করেন তবে সেটা মানুষ দেখবে। নতুন দর্শক তৈরি হবে। মনে রাখতে হবে, একটি দেশের চলচ্চিত্র ওই দেশের চরিত্র বহন করে। অথচ, আমাদের দেশের ছবি দেখলে কেউ বুঝবে না, এটা এই দেশের ছবি। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ওরা এগার জন’, ‘জীবন থেকে নেয়া’র মতো অনেক ছবি আছে যেগুলো এখনো মানুষ দেখে। দোয়া করবেন, খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানের বিষয়ে ঘোষণা দেব।’

‘জানে মন তুই জীবন’ নামের ওই ছবিটি সন্ধানী কথাচিত্রের ব্যানারে পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল। এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল ইমুকে। 

আলভিরা ইমু শাকিব খান
সর্বাধিক পঠিত
  1. জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’
  2. রমযানে ‘আল্লাহ দেবে ঠাঁই’: এক গানে ছয় শিল্পীর কণ্ঠ
  3. ২৬ তারিখ রাশমিকা–বিজয়ের বিয়ে, আয়োজনে কি থাকছে?
  4. ১৪ বোতল মদ নিয়ে আটকের ঘটনায় মেহজাবীন বলছেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’
  5. ‘আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন’
  6. গোয়েন্দা সিনেমার গল্পে কৌশানী মুখার্জি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x