বিদায়ের আগে ২৪ লাখ টাকা ঘরে তুললেন শিবানি!
বিগ বস তামিল-৪ থেকে বাদ পড়েছেন ‘পাগল নিলাভু’ অভিনেত্রী শিবানি নারায়ণ। ৯৮ দিন এই তামিল রিয়েলিটি শোর ম্যাডহাউসে থাকার পর তিনি বাদ পড়েন। ফিনালের ঠিক আগে এই ডিভার যাত্রা থেমে যাওয়ায় শিবানির ভক্ত ও অনুরাগীরা হতাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুন্দরীকে ভালোবাসা ও পাশে থাকার আবেগপূর্ণ বার্তা দিয়ে ভাসিয়েছেন তাঁরা।
কিন্তু ওই শো থেকে বেরিয়ে যাওয়ার আগে ঠিক কত টাকা ঘরে তুলেছেন শিবানি? ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের প্রতিবেদন, যদি গুঞ্জন সত্যি হয়, তবে এ শোতে প্রতি সপ্তাহে শিবানি দেড় লাখ রুপি করে নিয়েছেন। তিনি বিগ বস তামিল-৪-এর ঘরে ছিলেন ৯৮ দিন। সেই হিসাবে শিবানি পারিশ্রমিক পেয়েছেন মোট ২১ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ২৪ লাখ টাকার বেশি।
খেলার দক্ষতার জন্য বিগ বস তামিল-৪-এর সঞ্চালক কমল হাসান বহুবার শিবানিকে প্রশংসায় ভাসিয়েছেন। ইনস্টাগ্রামে এই সুন্দরীর ফলোয়ার ২৪ লাখ। বুঝতেই পারছেন!

বিনোদন ডেস্ক