ফারহান-ইভানার ‘ব্যাড লাক’
পরিচালকের সঙ্গে ফারহান-ইভানা। ছবি : সংগৃহীত
‘ব্যাড লাক’ শিরোনামে একটি নাটকে জুটি বেধেঁছেন ছোট পর্দার পরিচিত মুখ মুশফিক আর ফারহান ও পারসা ইভানা। হাসিব হোসেইন রাখির পরিচালনায় সম্প্রতি ঢাকায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে নাটকটি প্রসঙ্গে ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মতো, বিশেষ কিছু না হলে আমরা একসঙ্গে কাজ করি না। এটা তেমনই একটি বিশেষ কাজ।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ব্যাড লাক’ নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এরপর দর্শক ইউটিউবেও দেখতে পারবেন নাটকটি। নাটকটিতে ফারহান ও ইভানা ছাড়াও অভিনয় করছেন হানিফ পালোয়ান।

বিনোদন ডেস্ক