করোনায় আক্রান্ত বিগ বসের নিক্কি
করোনায় আক্রান্ত নিক্কি তামবলি। ছবি : সংগৃহীত
সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের চূড়ান্ত পর্বে ওঠা প্রতিযোগী নিক্কি তামবলি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন নিভৃতবাসে রয়েছেন এবং বিএমসির করোনা-কানুন মেনে চলছেন। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বেশ কয়েক জন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।
বলিউড হাঙ্গামার খবর, আসন্ন মিউজিক ভিডিওর শুটিংয়ে ব্যস্ত ছিলেন নিক্কি। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানান তিনি। বলেন, তিনি সেলফ-কোয়ারেন্টিনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন।
সেইসঙ্গে ভক্তদের নিরাপদে থাকতে ও মাস্ক পরারও অনুরোধ জানান এ সুন্দরী। ভক্তরা নিক্কি তামবলির দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

বিনোদন ডেস্ক