Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
বিনোদন প্রতিবেদক
১৮:২০, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩০, ১৫ মার্চ ২০২১
বিনোদন প্রতিবেদক
১৮:২০, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩০, ১৫ মার্চ ২০২১
আরও খবর
‘চালচিত্র’র প্রিকুয়েল সিরিজে চঞ্চল, থাকছেন না অপূর্ব
আরিফিন শুভর নায়িকা হচ্ছেন কেয়া পায়েল
প্রথম পাতার খবর গায়েব, তারপর শুরু দুঃস্বপ্ন; আসছে ‘হেডলাইন’
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন মিম, সামনে ‘লাইফলাইন’
আইস্ক্রিনেই বিশ্বকাপের সব ম্যাচ

এনটিভি অনলাইনের চার ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা, আসছে অ্যাপ

বিনোদন প্রতিবেদক
১৮:২০, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩০, ১৫ মার্চ ২০২১
বিনোদন প্রতিবেদক
১৮:২০, ১৫ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩০, ১৫ মার্চ ২০২১
আয়োজনে এনটিভির হেড অব ফাইন্যান্স এম ডি গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল, নির্মাতা-চিত্রনাট্যকারসহ অন্যরা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

হালে বিনোদনপ্রেমীদের বিনোদন-চাহিদা পূরণে বিশ্বব্যাপী জয়জয়কার ওয়েব সিরিজের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শক-পাঠকনন্দিত দেশের অন্যতম সেরা ওয়েব পোর্টাল এনটিভি অনলাইনের উদ্যোগেও শুরু হচ্ছে ওয়েব সিরিজ নির্মাণ। রুচিশীল গল্প, আধুনিক নির্মাণশৈলী আর দেশীয় ও বৈশ্বিক ঐতিহ্যের মেলবন্ধনে নির্মাণ হবে চমকপ্রদ সব কনটেন্ট।

সেই লক্ষ্যে আজ সোমবার রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রাথমিকভাবে চার ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা করা হয়। এই চারটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন নির্মাতা ও এনটিভি অনলাইনের ক্রিয়েটিভ কনটেন্ট, ডিজিটাল হাবীব শাকিল, নির্মাতা আবু হায়াত মাহমুদ, গৌতম কৈরী ও ইমেল হক।

আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভির হেড অব ফাইন্যান্স এম ডি গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল, এনটিভির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার কাজী মোহাম্মদ মোস্তফাসহ চার ওয়েব সিরিজের নির্মাতা ও চিত্রনাট্যকার।

আয়োজনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে শুরু হচ্ছে চারটি ওয়েব সিরিজের প্রথম সিজনের নির্মাণকাজ। প্রতিটি সিজন হবে ২৬ পর্বের। পর্যায়ক্রমে এই সিরিজগুলোর সঙ্গে যুক্ত হবে নতুন সিজন। এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই কনটেন্টগুলো নির্মাণ করা হচ্ছে।

হাবীব শাকিলের পরিচালায় ‘সৎ মা’র প্রথম সিজনে অভিনয় করবেন জাকিয়া বারী মম, আবদুন নূর সজলসহ অন্যরা। আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘ম্যাচ উইনার’, যেখানে অভিনয় করবেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। গৌতম কৈরী নির্মাণ করছেন ‘ফ্রেন্ডবুক’। তবে কাস্ট অ্যান্ড ক্রুর ব্যাপারে চমক রাখতে চান এই নির্মাতা। ইমেল হক নির্মাণ করছেন ‘ঝাল ফ্রাই’। এতে অভিনয় করবেন মোশাররফ করিমসহ অনেকে।

এই ওয়েব সিরিজগুলোর ক্রিয়েটিভ কনটেন্টের দায়িত্ব থাকা হাবীব শাকিল বলেন, ‘চার ওয়েব সিরিজ ছাড়াও নন-ফিকশন নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। অনলাইনের দর্শকের কথা মাথায় রেখে আমরা এই সিরিজগুলো নির্মাণ করছি। আশা করি, দর্শককে ভালো কিছু কনটেন্ট উপহার দিতে পারব।’

এ প্রসঙ্গে এনটিভি অনলাইনের প্রধান ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘করোনা মহামারি শুরুর পর বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক কয়েক গুণ বেড়েছে। জনপ্রিয়তা পেয়েছে বিনোদনভিত্তিক বিভিন্ন স্ট্রিমিং অ্যাপ। দর্শকের বিপুল চাহিদা বিবেচনায় ডিজিটাল কনটেন্ট নির্মাণের এই উদ্যোগ আমাদের। পাশাপাশি শিগগিরই এনটিভি অনলাইনে যুক্ত হচ্ছে নতুন স্ট্রিমিং অ্যাপ। সেজন্য আমরা সময়োপযোগী বেশ কিছু কনটেন্ট নিয়ে কাজ করছি। আশা করি, বরাবরের মতো এবারও দর্শক আমাদের রুচিশীল কনটেন্ট উপভোগ করবেন।’
 
২০১৫ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম এনটিভি অনলাইন। চালু হয় ওয়েবসাইট, খোলা হয় ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো উপস্থিতি তৈরি হয়।

সর্বাধিক পঠিত
  1. আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম
  2. এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী
  3. চলে গেলেন অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
  4. বাংলা সিনেমা দেখেন না, তবে টলিউডে কাজ করতে চান কাজল
  5. ‘থ্রি ইডিয়টস’ বানানোর সময় সোনম ওয়াংচুককে চিনতাম না : আমির খান
  6. ৫ সিনেমা হলে মুক্তি পেল বিদেশে প্রশংসা কুড়ানো ‘মাস্তুল’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x