ঊর্মিলার ৪ কোটি ৩০ লাখ টাকার অফিস
ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর। ছবি : সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর নতুন করে আলোচনায় এসেছেন অফিস কিনে। আলোচনার কারণ, গেল বছরের ২৮ ডিসেম্বর এই অভিনেত্রী তিন কোটি ৭৫ লাখ রুপি ব্যয় করে নতুন অফিস কিনেছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার কোটি ৩০ লাখ টাকার বেশি।
মুম্বাই মিররের বরাতে পিঙ্কভিলার খবর, ঊর্মিলার ১০০০ বর্গফুটের এই নতুন অফিস মুম্বাইয়ের লিঙ্কিং রোডে অবস্থিত। এক ব্যবসায়ীর কাছ থেকে অফিসটি কিনেছিলেন অভিনেত্রী, যেটি ওই ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত। এ ছাড়া ওই ভবনে অফিস স্পেসের জন্য সাধারণ ভাড়া মাসে পাঁচ থেকে আট লাখ রুপি।
এর আগে রাজনৈতিক দল শিবসেনায় যোগ দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। তিনি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম এবং মারাঠি ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন।

বিনোদন ডেস্ক