Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
এইচএসসিতে শূন্য পাস, কুমিল্লা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
চার কলেজে ৮৯৬ পরীক্ষার্থী, জিপিএ-৫ পেলেন মাত্র একজন
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করবেন

এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফল প্রকাশ কবে?

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:২৬, ০৯ নভেম্বর ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের জন্য সারা দেশে ব্যাপক আবেদন জমা পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। ইংরেজি, আইসিটিসহ বিভিন্ন বিষয়ে এসব আবেদন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক হিসাব অনুযায়ী, বাংলা, ইংরেজি ও আইসিটিসহ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। আইসিটি বিষয়েও ৩৮ হাজার ৭৫টি আবেদন করা হয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, এসব বিষয়ের মধ্যে ইংরেজি ও আইসিটিতে সবচেয়ে বেশি আবেদন এসেছে।

ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা নেওয়া ও খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।

শিক্ষক সংকটও পাসের হার কম হওয়ার একটি বড় কারণ। অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়। এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটি সহজ মনে হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এ বিষয়ের পাঠ্যসূচি বেশ কঠিন।

পরিসংখ্যান অনুযায়ী, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলায়ও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা হয়েছে। জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রেও সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগের মধ্যে পৌরনীতি ও সুশাসনের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় আবেদনের সময় শেষ হয়। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল। ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। তাদের আবেদনের বিপরীতে মোট উত্তরপত্রের সংখ্যা ছিল ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

পুনর্নিরীক্ষণের পর এসএসসিতে সারা দেশে নতুন করে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।

বোর্ড চেয়ারম্যান বলেন, খাতা মূল্যায়নে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্মূল্যায়ন আবেদন এইচএসসি

সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি ও সমমান পরীক্ষা

৩ ঘন্টা আগে
এইচএসসিতে শূন্য পাস, কুমিল্লা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব
০২ নভেম্বর ২০২৬
পা দিয়ে লিখে পরীক্ষায় পাস কলি, পা দিয়েই চালান মোবাইল ফোন-কম্পিউটার
০১ নভেম্বর ২০২৬
কলেজে শিক্ষক ১২ জন, একমাত্র এইচএসসি পরীক্ষার্থীও ফেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নজরুল বিশ্ববিদ্যালয়ে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত
  2. এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
  3. মতিঝিল আইডিয়ালে ছাত্রীদের বর্ণাঢ্য নবীনবরণ
  4. ভূয়া ভেবে ২ পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
  5. ‘নিজেদের স্বার্থে অনেকে রবীন্দ্রনাথকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে’
  6. এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করবেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x