আইডিয়াল স্কুল থেকে বৃত্তি পেয়েছে তাজকিয়া তালুকদার
আইডিয়াল স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সন থেকে অংশ নিয়ে বৃত্তি পেয়েছে তাজকিয়া তালুকদার। দুই ভাই বোনের মধ্যে তাজকিয়া বড়। তার ছোট ভাই আদিলুর রহমান তালুকদার বাইয়েনা আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
তাজকিয়ার বাবা তাবিবুর রহমান তালুকদার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক। মা কানিজ ফাতিমা একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত বিজ্ঞানের শিক্ষক।
তাজকিয়ার সাফল্যে তার বাবা মা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। শিক্ষকমণ্ডলীসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীতে আরও সাফল্য অর্জন করতে সকলের কাছে দোয়া চেয়েছে তাজকিয়া।
তাসকিয়া টাঙ্গাইলের ভূঞাপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল বাকী তালুকদারের ছোট ছেলে তাবিবুর রহমান তালুকদারের প্রথম সন্তান। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।

নিজস্ব প্রতিবেদক