বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন XSR I MT-15 V2 Monster Edition
দেশের ১৫০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বহুল প্রতীক্ষিত Yamaha XSR (ইয়ামাহা এক্সএসআর) ও Yamaha MT-15 V2 Monster Edition (ইয়ামাহা এমটি ভার্সন ২ মনস্টার এডিশন) বাজারে নিয়ে এলো এসিআই মটরস। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মোটরসাইকেল দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাইকপ্রেমিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা, পরিচালক হিরোশি সেতোগাওয়া, এসিআই মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৫৫ সিসির নিও-রেট্রো সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Yamaha XSR (ইয়ামাহা এক্সএসআর) নতুন ফিচার নিয়ে এসেছে বাংলাদেশের বাজারে। ক্লাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন XSR (এক্সএসআর)-এ রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস (ABS) এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS)। মোটরসাইকেলটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে— ব্ল্যাক মেটালিক, মেটালিক গ্রে ও ভিভিড রেড। নতুন লঞ্চড মোটরসাইকেল দুটি CBU ক্যাটাগরিতে বাংলাদেশে লঞ্চ করেছে এসিআই মটরস। নতুন XSR-এর নির্ধারিত মূল্য ৫,৯৯,০০০ টাকা। প্রথম ১০০ কাস্টমারের জন্য ৫,০০০ টাকা বিশেষ মূল্যছাড়ে মোটরসাইকেলটি পাওয়া যাবে ৫,৯৪,০০০ টাকায়।
অন্যদিকে, দেশে নেকেড স্পোর্টস মোটরসাইকেলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিবেচনায় সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে Yamaha MT-15 V2 Monster Edition। এক্সক্লুসিভ মনস্টার গ্রাফিক্সের পাশাপাশি মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস (ABS), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS) এবং কালার টিএফটি মিটার (Colour TFT Meter))। MT-15 V2 Monster Edition-এর নির্ধারিত মূল্য ৬,২০,০০০ টাকা। প্রথম ১০০ কাস্টমারের জন্য ৫,০০০ টাকা বিশেষ মূল্যছাড়ে মোটরসাইকেলটি পাওয়া যাবে ৬,১৫,০০০ টাকায়।
আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন, উন্নত পারফরম্যান্স এবং নির্ভযোগ্যতার কারণে ইয়ামাহা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন এই দুটি মডেলের মাধ্যমে নিও-রেট্রো ও নেকেড স্পোর্টস সেগমেন্টের গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে নিজেদের পোর্টফোলিও আরও সমৃদ্ধ করল ইয়ামাহা।

এনটিভি অনলাইন ডেস্ক