মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
আদনান আবির রাসেল। ফাইল ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আদনান আবির রাসেল (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলিরপোল বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাসেল কমলনগরের চর লরেন্স ইউনিয়নের ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছোট ছেলে।
স্থানীয়রা বলেন, মতিরহাট থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা নসিমন গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা চালক রাসেল ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফিন আসিফ, লক্ষ্মীপুর (কমলনগর-রামগতি)