নারীদের অনুপ্রেরণার নতুন মঞ্চ ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’
প্রতিটি অর্জনের পেছনে থাকে একেকটি অনন্য গল্প। কখনো সেই গল্পে থাকে স্বপ্ন পূরণের আনন্দ, কখনো কঠিন সময়ের সঙ্গে লড়াই, আবার কখনো থাকে অসংখ্য বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে নেওয়ার অবিচল সাহস। একজন নারীর জীবনের এই গল্পগুলোই হয়ে উঠতে পারে আরেকজন নারীর এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
নারীদের এমনই কিছু অনুপ্রেরণামূলক গল্প, অভিজ্ঞতা ও জীবনের নানা অধ্যায় নিয়ে যাত্রা শুরু করেছে ম্যারিল সিরাম সোপ বার উপস্থাপিত ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’ শীর্ষক একটি বিশেষ পডকাস্ট সিরিজ। জনপ্রিয় ব্যক্তিত্ব ইশা রুশদীর সঞ্চালনায় এই আয়োজনে যুক্ত হবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীরা।
এই পডকাস্টে উঠে আসবে অতিথিদের জীবনের নানা অজানা গল্প। এর মধ্যে থাকবে ক্যারিয়ারের শুরুতে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায়, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর বাস্তব অভিজ্ঞতা, নিজের স্বপ্ন ও লক্ষ্যের প্রতি অবিচল থাকার গল্প, সামাজিক বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংগ্রাম এবং জীবনের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর পেছনের পরিশ্রম ও আত্মবিশ্বাসের গল্প। পাশাপাশি এতে আলোচনা করা হবে নিজের পরিচয় তৈরি করা, প্রতিকূল সময়ে নিজেকে সামলে নেওয়া, সমালোচনা মোকাবিলা করা, নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখা এবং জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সব বিষয় নিয়ে।
আলোচনার আরেকটি বিশেষ অংশজুড়ে থাকবে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টি। ত্বক নিয়ে সমাজে প্রচলিত নানা ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বকীয়তাকে গ্রহণ করা এবং প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব নিয়েও কথা বলবেন অতিথিরা। কারণ, নিজের মতো করে নিজেকে ভালোবাসা এবং নিজের পরিচয়কে উদ্যাপন করার মাধ্যমেই প্রকৃত আত্মবিশ্বাস গড়ে ওঠে।
এই ভাবনার সঙ্গে একাত্ম হয়ে ম্যারিল সিরাম সোপ বার নিয়ে এসেছে সিরাম-অনুপ্রাণিত ফর্মুলার বিশেষ যত্ন, যা প্রতিদিনের গোসলের রুটিনে যোগ করে ত্বকের যত্নের বাড়তি ছোঁয়া। নিজের জন্য প্রতিদিনের এই ছোট্ট যত্নের মুহূর্তটুকুও হয়ে উঠুক আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে ভালোবাসার একটি সুন্দর অংশ।
‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’ কেবল একটি পডকাস্ট সিরিজ নয়; এটি নারীদের নিজেদের গল্প বলার, সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এবং একে অপরকে অনুপ্রাণিত করার একটি বিশেষ মঞ্চ। এখানে সাফল্যের পাশাপাশি সমান গুরুত্ব পাবে সেই সাফল্যের পেছনের না-বলা দীর্ঘ প্রস্তুতি ও কষ্টের গল্পগুলোও। কারণ, প্রতিটি নারীর পথচলাই আলাদা, আর প্রতিটি গল্পই শোনার মতো।
ত্বকের যত্নে থাকুক ভালোবাসা, নিজের পরিচয়ে থাকুক আত্মবিশ্বাস আর প্রতিটি পদক্ষেপে থাকুক সাহসের দীপ্তি।
ম্যারিল সিরাম সোপ বার – ডেয়ার টু বি ইউ।

নিজস্ব প্রতিবেদক