কমেছে সূচকসহ লেনদেন, বেশিরভাগ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবারে (৫ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩২ পয়েন্ট। গত মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৩১৪ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৫৮৭ কোটি টাকায় নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ বৃহস্পতিবার লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর সূচক উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটেই ডিএসইর প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান থেকে পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে ডিএসইএক্স পতন হয় চার পয়েন্ট। পর সূচকটি উত্থানে ফিরে। লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। এরপর সূচকটি ফের পতনে আসে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৩২ দশমিক ৩০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৩৪ দশমিক ৩৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার এক দশমিক ৮৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭২ দশমিক ১২ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি ৭৯ লাখ টাকা। গত মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ৮৭২ কোটি ৩৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের ২০ কোটি সাত লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ৮৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৫ কোটি ৪৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৩ কোটি ১৫ লাখ টাকা, সিমটেক্সের ১২ কোটি ৮৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৪৮ লাখ টাকা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৪৯ লাখ টাকা, প্রগতি লাইফের ১০ কোটি ৫১ লাখ টাকা এবং কে এন্ড কিউর ৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউটুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক