Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৪:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৪:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
কুমিল্লায় চার গাড়ির সংঘর্ষে আহত ৩০
অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে কাবুল

সাভারে ফের উত্তেজনা, তিন পুলিশ সদস্যসহ আহত ১৫

জাহিদুর রহমান
১৪:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৪:৩০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ নভেম্বর ২০২৬
সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছেন শ্রমিকরা। ঘটনাস্থল থেকে শংকর বক্সি নামে এক পোশাকশ্রমিককে আটক করেছে পুলিশ। কর্মবিরতি ও সাধারণ ছুটিসহ বিভিন্ন কারণে বন্ধ রয়েছে শতাধিক পোশাক কারখানা।

পুলিশ জানায়, আশুলিয়ার জিরাবো এলাকার পুকুরপাড়ে বন্ধ থাকা অরুণিমা গ্রুপের পোশাক কারখানা অরুণিমা স্পোর্টসওয়্যার লিমিটেড খুলে দেওয়া হয়। সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দেওয়ার পর কাজ বন্ধ রেখে অস্থিরতা সৃষ্টি করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এ সময় শ্রমিকরা কারখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনার পর পর্যায়ক্রমে আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকাল থেকেই ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে বিজিবি সদস্যদের পাশাপাশি পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো যখনই ঘোষণা করা হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতন হিসেবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। তবে বোর্ডের এমন ঘোষণার পরও শ্রমিক অসন্তোষের পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।

স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিদেশি ক্রেতা হারানোর আশঙ্কার পাশাপাশি নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য বিদেশে পৌঁছানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্দোলনের নামে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের মতো কর্মকাণ্ড করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

ঢাকা সাভার উত্তেজনা আহত

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা

২৫ নভেম্বর ২০২৬
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, বন্ধ ২২ কারখানা
২৪ নভেম্বর ২০২৬
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অস্থিরতা, বন্ধ ২০ কারখানা
১৮ নভেম্বর ২০২৬
সাভারে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া, একের পর এক কারখানা ছুটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x