Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা, গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
কাপাসিয়ায় হারিয়ে যাচ্ছে শীতের পিঠা তৈরির ঐতিহ্য
দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে কাবুল

অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৮, ২৮ নভেম্বর ২০২৬

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে এখন স্বাভাবিক রয়েছে কর্মপরিবেশ। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. ইসরাইল হাওলাদার আজ শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দেশের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছে। গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে গাজীপুরসহ দেশের অন্যান্য শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে।

ইসরাইল হাওলাদার বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি বেশ কয়েক দিন ধরেই ভালো। গাজীপুরে গত কয়েক দিন কিছুটা সমস্যা থাকলেও শনিবার পরিস্থিতির উন্নতি হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলেও তেমন কোনো সমস্যা নেই। সব মিলিয়ে দেশের পোশাক কারখানাগুলোতে কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।

দেশে পোশাক কারখানার সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি উল্লেখ করে তিনি বলেন, এত বিপুলসংখ্যক কারখানার মধ্যে দু-চারটি বা কয়েকটিতে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ কিংবা ছুটির ঘটনা ঘটতে পারে। বেতন পরিশোধে বিলম্ব কিংবা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বছরের বিভিন্ন সময় কিছু কারখানায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটি শিল্প খাতে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নভাবে ঘটে। তাই কয়েকটি কারখানার এমন ঘটনাকে সামগ্রিক শিল্প পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে তৈরি পোশাকশিল্পে সামগ্রিকভাবে স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে মাত্র ২০ দিনের মধ্যে চারটি সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।

গত ২৫ নভেম্বর ভোরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা প্রায় ৪০ শতাংশ।

তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা প্রায় ৪২ শতাংশ। আর চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

সরকারের দ্রুত উদ্যোগে মজুরি বোর্ড গঠন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা এবং অল্প সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা পোশাকশিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন মজুরি ঘোষণার পর শ্রমিকদের কাজে ফেরা এবং অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হওয়া দেশের তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশের ইতিবাচক অগ্রগতিরই প্রতিফলন।

পোশাক কারখানা আশুলিয়া শিল্পাঞ্চল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: পোশাক কারখানা

০৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে ৬০ পোশাক কারখানায় ছুটি, ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
১৪ ডিসেম্বর ২০২৪
সাভারে বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি, আটক ২
১২ ডিসেম্বর ২০২৪
ফের অস্থির আশুলিয়া শিল্পাঞ্চল, বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x