Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
বরিশালে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি
হাসপাতালে নবজাতকের জন্ম, পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ব্যক্তি
বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত
জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন, অভিযুক্তদের বাড়িঘরে আগুন

ভেঙে পড়েছে দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজের ক্রেন

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২৬
বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন বুম ভেঙে পড়েছে। ছবি : এনটিভি

দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন বুম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে ক্রেনের পুরো অংশটি ছিটকে সামনে থাকা অপর দুটি জাহাজের ওপর আছড়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে জাহাজটি বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সাপ্তাহিক মহড়ার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজটির ক্রেন বুম চালু করে পরীক্ষা করা হচ্ছিল। এ সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বিকট শব্দে ক্রেনের সামনের অংশটি ভেঙে সামনে থাকা অন্য দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে আশপাশের জাহাজগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকি বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে এদিন সকালে জাহাজটির ইঞ্জিন ও ক্রেন সচল করা হয়েছিল। এ সময় আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেন বুমটি ভেঙে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙা ক্রেনের অংশ দ্রুত অপসারণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য ইতোমধ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল ড্রেজার বেইজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমান।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্রেন ভেঙে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি বলেন, এই আকস্মিক দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র উদঘাটনে জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা সম্ভব হবে।

২০১৩ সালে ১৭৮ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ কেনা হয় এবং একই বছর এটিকে বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী বিআইডব্লিউটিএর ঘাটে স্থায়ীভাবে স্থানান্তর করা হয়।২৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন এই শক্তিশালী জাহাজটি দেশের বড় বড় নৌদুর্ঘটনায় ডুবন্ত নৌযান উদ্ধারের কাজে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এটি দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বড় উদ্ধার অভিযানে সফলভাবে অংশ নিয়েছে।

বরিশাল উদ্ধারকারী জাহাজ ক্রেন

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

০৯ নভেম্বর ২০২৬
হাসপাতালে নবজাতকের জন্ম, পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ব্যক্তি
০৭ নভেম্বর ২০২৬
বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত
০৭ নভেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x