Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ
মেয়েকে ‘বোঝা’ দিতে চান না, ৯০০ লোক খাইয়ে বৃদ্ধ সারলেন নিজের ‘তেরহভি’  
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
শোরুম থেকে ১১ কেজি স্বর্ণ-হীরার গয়না চুরি, জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার
জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

গার্ডিয়ানের বিশ্লেষণ

শেখ হাসিনা কি আসলেই দেশে ফিরতে চান?

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

মাথার ওপর ঝুলছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়। দেশে পা দিলেই সোজা ফাঁসির মঞ্চ বা কারাগার— এটা নিশ্চিত জেনেও কি স্বেচ্ছায় দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নাকি ভারতে বসে দেশজুড়ে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতা তৈরির এক সুচতুর কৌশল এটি? শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে শুরু হওয়া এই নাটকীয়তা নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টের গণঅভুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটার পর থেকেই শেখ হাসিনা ভারতে বসবাস করে আসছেন। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান এবং সেখানে তাকে দিল্লিতে বসবাসের অনুমতি দেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে। ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই আন্দোলনে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে। দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছেন। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরা বেশ সংঘাতপূর্ণ হতে পারে। তিনি যদি দেশে ফিরেন, তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। গত আগস্ট মাসেই শেখ হাসিনা প্রথম বাংলাদেশে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা উত্থাপন করেছিলেন।

গত সোমবার শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তার জন্য যত দ্রুত সম্ভব নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়। দ্য গার্ডিয়ান চিঠিটি দেখেছে। দলের এক শীর্ষ নেতা ভারতের কলকাতা শহর থেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন কারণ তিনি সত্যি সত্যিই দেশে ফিরতে চান। তিনি গণমাধ্যমের হয়ে কথা বলার জন্য অনুমোদিত নন। শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ওই আওয়ামী লীগ নেতা বলেন, তিনি তার প্রত্যাবর্তন সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, আর ঠিক এই কারণেই তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ যদি তাকে পাসপোর্ট না দেয়, তবে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ট্রাভেল পাসের জন্য আবেদন জানাবেন। শেখ হাসিনার এই দণ্ডাদেশের পর থেকেই বাংলাদেশ সরকার সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আসছে।

চলতি সপ্তাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন ‘সন্ত্রাসী’ হিসেবে শেখ হাসিনাকে কেবল ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অধীনে ‘গ্রহণযোগ্য বন্দী বিনিময়ের’ মাধ্যমেই কেবল দেশে ফেরার অনুমতি দেওয়া যেতে পারে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো ধরনের ‘আইনি সুযোগ নেই’। কারণ তিনি একজন দণ্ডিত পলাতক আসামি। আমিনুল ইসলাম জোর দিয়ে বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে তাকে ফাঁসি দেওয়া হবে, কারণ তার দণ্ডের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে। তিনি বলেন, শেখ হাসিনার সামনে রায়ের বাস্তবায়ন মোকাবেলা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

অন্য একজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, নির্বাসনে থাকা সমস্ত নেতাই শেখ হাসিনার পেছনে পেছনে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। যদিও তাদের অনেকের বিরুদ্ধেই গুরুতর সব ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে এবং অনুপস্থিতিতে তাদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভারতের মাটিতে অবস্থানকারী ওই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের অনেকের বিরুদ্ধেই কোর্টগুলো অনুপস্থিতিতে সাজা দিয়েছে। আমরা খুব ভালো করেই জানি যে আমাদের জেলে যেতে হবে। কিন্তু আমরা যেকোনো পরিণতি মোকাবেলা করতে এবং আমাদের নিজেদের মানুষের কাছে ফিরে যেতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করব। গত কয়েক মাসের ব্যবধানে দলের কিছু শীর্ষস্থানীয় নেতা দেশে ফিরে গেছেন, যার মধ্যে সাবেক সংসদ সদস্য মুসতাকে আহমেদ রুহীও রয়েছেন। গত সেপ্টেম্বর মাসে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলার অভিযোগে বর্তমানে তার বিচারকার্য চলছে।

শেখ হাসিনা বাংলাদেশ ভারত গণহত্যা বিচার মৃত্যুদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

১০ নভেম্বর ২০২৬
সিফাত হত্যা : শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল
১০ নভেম্বর ২০২৬
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : প্রসিকিউটর
০৯ নভেম্বর ২০২৬
‘হাসিনাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই, পাসপোর্টের প্রয়োজন নেই’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জ ইস্যুতে আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে যা বললেন রাশেদ খাঁন
  2. সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
  4. টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ইলিয়াস খান
  5. পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  6. দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার, পরানো হলো দুটি রিং

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x