গাইবান্ধায় ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আটজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, একজন সাজাপ্রাপ্ত, একজন মাদক মামলার এবং একজন রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
থানা সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, ভিকটিম উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তার করা হয় আটজন পরোয়ানাভুক্ত ও একজন সাজাপ্রাপ্ত আসামিকে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ১১ জন।
গ্রেপ্তাররা হলেন- মো. এনামুল হক, মো. নজরুল ইসলাম, মো. আইনুল ইসলাম, মো. বিপুল মিয়া (২৫), মো. বাকিজল মিয়া (৫৫), মো. রিপন মিয়া, মো. সোহেল রানা শিবলু (৪০) ও মো. আসলাম সরকার (২৯)।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গতকাল শনিবার (৭ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত রাত থেকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আজ আদালতে পাঠানো হবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)