Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ০৮ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
নওগাঁয় ৫ শতাধিক মেধাবীকে সংবর্ধনা দিল জেলা ছাত্রদল
ঘোষণার আড়ালে সিগারেট কারখানা, আমদানি মূল্যেও বড় গরমিল
নওগাঁয় পল্লীবিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
১৫ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

নওগাঁয় ভেজাল সার-কীটনাশক কারখানা সিলগালা, কারাদণ্ড ও জরিমানা

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ০৮ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৯:০০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ০৮ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ‘এসডি এগ্রোভেট’নামের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ভাইয়ের মালিকানাধীন ওই প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার ও শিবগঞ্জ দরিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি), কৃষি বিভাগ ও মহাদেবপুর থানা পুলিশের একটি টিম যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতে রায় দেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

অভিযান শেষে অবৈধ কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েক টন নকল সার, কীটনাশক এবং ভেজাল পণ্য তৈরির বিভিন্ন ক্ষতিকর সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করে প্রশাসন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শিবগঞ্জ গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার অপর মালিক তার ভাই মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শিবগঞ্জ গ্রামের মৃত মোতাহা হোসেনের মৃত্যুর পর তার দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন ‘এসডি এগ্রোভেট’নামে দুটি পৃথক কারখানা চালিয়ে আসছিলেন। প্রত্যন্ত গ্রামের ভেতরের একটি বাড়িতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গোপনে বরুণ, জৈব সার, ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চকসহ মানহীন ও ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এসব ক্ষতিকর পণ্য কিনে স্থানীয় কৃষকেরা চরম প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠানটির বরুণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। তাদের অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, অভিযানে দুই লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থরক্ষায় এবং ভেজাল রোধে এমন অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।

কারখানা সিলগালা কীটনাশক ভেজাল সার নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: কারখানা

০৬ নভেম্বর ২০২৬
নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
১৮ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জের বান্দুটিয়ায় কারখানা উদ্বোধন
১৭ আগস্ট ২০২৬
ইটিপি ছাড়া কোনো কারখানা চলবে না : বিসিসিটি এমডি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x